Dhaka, Friday | 10 April 2026
         
English Edition
   
Epaper | Friday | 10 April 2026 | English
জাতীয় সংসদে ১২টি বিল পাস
উৎসবের রঙে রাঙ্গামাটিতে শুরু হলো বর্ষবরণের আয়োজন
তামিমকে প্রশংসায় ভাসালেন তাইজুল
বাংলাদেশিদের ভিসা দিতে ১৩ দেশের সতর্কতা
শিরোনাম:

খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কীর্ত্তিপাশায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশ: রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৫:৫৪ পিএম  (ভিজিটর : ৪৪)

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ঝালকাঠির কীর্ত্তিপাশায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) ঝালকাঠি জেলার ৫ নম্বর কীর্ত্তিপাশা বাজার জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ঝালকাঠি-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর পক্ষে দোয়া ও মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খোকন মল্লিক, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক সরদার সাফায়েত হোসেন, সদর উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক মো. রেজাউল হাসান মুন্না, কীর্ত্তিপাশা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. রুবেল খন্দকার, যুবদল নেতা মো. মনিরুজ্জামান মনির এবং জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. হাফিজুর রহমান নয়ন।

এ ছাড়া অনুষ্ঠানে সাবেক ছাত্রনেতা মো. সোহেল রানা তাপসসহ কীর্ত্তিপাশা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝