Dhaka, Wednesday | 18 February 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 18 February 2026 | English
দুর্নীতি করে কেউ পার পাবে না: আইনমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচন কবে, কীভাবে হবে?
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
রমজান উপলক্ষে যেসব পণ্য বিক্রি করবে টিসিবি
শিরোনাম:

শরীয়তপুরে ৫ শতাধিক আ.লীগ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৭:০৫ পিএম  (ভিজিটর : ১৪২)

শরীয়তপুর সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বর্তমান চেয়ারম্যানসহ আওয়ামী লীগের পাঁচ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে শরীয়তপুর সদর উপজেলার শৌলপাড়া মনর খান উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত এক দোয়া মাহফিল অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

শরীয়তপুর জেলা যুবদলের সভাপতি পদপ্রার্থী মৃধা নজরুল কবির এর সঞ্চালনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার একে এম নাসির উদ্দীন কালু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদ আহমেদ আসলাম।

দোয়া মাহফিল ও যোগদান অনুষ্ঠানে আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- শৌলপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও শরীয়তপুর সদর উপজেলার সাবেক সদস্য আঃ মান্নান খান ভাসানী, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সিরাজ খান, শৌলপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক নেতা ইদ্রিস খান এবং ইউনিয়ন পরিষদের সদস্য ও আওয়ামী লীগ নেতা আলমগীর বেপারী।

এ সময় তাদের সঙ্গে ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আরও পাঁচ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দেন।

অনুষ্ঠানে বিএনপির স্থানীয় নেতারা নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেন এবং দলের আদর্শ ও আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বক্তারা বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপিকে আরও শক্তিশালী করতেই এই যোগদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এফপি/জেএস

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝