Dhaka, Wednesday | 6 May 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 6 May 2026 | English
শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম
মোদিকে অভিনন্দন জানালেন ট্রাম্প
লিমন-বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে মার্কিন বিশ্ববিদ্যালয়
ঈদ যাত্রা সহজ করতে যেসব রুটে চলবে স্পেশাল ট্রেন
শিরোনাম:

চন্দনাইশ বৌদ্ধ পরিষদের বার্ষিক অনুষ্ঠান ও অভিষেক সম্পন্ন

প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৬:১৫ পিএম  (ভিজিটর : ৩৮)

চন্দনাইশ বৌদ্ধ পরিষদের অভিষেক, বার্ষিক বৃত্তি প্রদান, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও গুণীজন সম্মননা অনুষ্ঠান (১৬ জানুয়ারি) শ্রক্রবার কাঞ্চননগর বাদামতলস্থ মাসুমা কনভেনশন সেন্টারে পরিষদের সভাপতি নাট্যজন অশোক বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

দিনব্যপী বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়া, প্রধান আলোচক ছিলেন একুশে পদক প্রাপ্ত কথাসাহিত্যিক অধ্যাপক ড. হরিশংকর জলদাস। অনুষ্ঠান উদ্বোধন করেন পরিষদের প্রধান পৃষ্ঠপোষক রাখাল চন্দ্র বড়ুয়া। অনুষ্ঠানের প্রথম পর্বে নবনির্বাচিত কার্যনিবাহী কমিটির শপথ পাঠ করান পরিষদের প্রধান উপদেষ্টা সুদীপ বড়ুয়া।

অনুষ্ঠানে ৫ গুণীজনকে সম্মননা, ৩৫ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনাসহ মেধাবৃত্তির টাকা এবং আরো শতাধিক শিক্ষার্থীকে বৃত্তির টাকা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। সুবিমল বড়ুয়া ও সুমন বড়ুয়া বাপ্পীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. জয়দত্ত বড়ুয়া, সদ্য বিদায়ী সভাপতি মৃদুল কান্তি বড়ুয়া, সাধারণ সম্পাদক টিপু কুমার বড়ুয়া, উদযাপন কমিটির আহবায়ক গৌতম কুমার বড়ুয়া, সদস্য-সচিব সজল বড়য়া, সমন্বয়কারী নিবু বড়ুয়া, শরণ কুমার বড়ুয়া, করআইনজীবী বিতাশোক কুমার বড়ুয়া, ধীমান বড়ুয়া, দুলাল কান্তি বড়ুয়া, অ্যাড. জিনদত্ত বড়ুয়া, শিক্ষক শঙ্কর কুমার বড়ুয়া, বিদ্রোহী বড়ুয়া, প্রকৌশলী ঋত্বিক চৌধুরী, রাজু বড়ুয়া, রুপম বড়ুয়া, বিপুল বড়ুয়া, দেবাশীষ বড়ুয়া, এএসপি সত্যজিৎ বড়ুয়া, প্রভাষক শংকর বড়ুয়া, ডা. রূপা বড়ুয়া বৃষ্টি, ডা. অন্তু বড়ুয়া জয় ও প্রফেসর ড. সুমন বড়ুয়া প্রমুখ। অনুষ্ঠানের প্রধান অতিথি উপ-উপাচার্য অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়া ও প্রধান আলোচক অধ্যাপক ড. হরিশংকর জলদাস শিক্ষায় অনুপ্রেরণা ও মানবকল্যাণমুখী কার্যক্রমের জন্য চন্দনাইশ বৌদ্ধ পরিষদের ভূয়সী প্রশংসা করেন। বক্তারা সকলে পরিষদের কার্যক্রমের বিস্তরণের জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।

উল্লেখ্য, উপজেলার ২৪টি বৌদ্ধ গ্রামের প্রতিনিধির সমন্বয়ে গঠিত চন্দনাইশ বৌদ্ধ পরিষদ বিগত ১ যুগেরও বেশি সময় ধরে শিক্ষার্থীদের প্রণোদনা, দুস্থ জনগণকে চিকিৎসা সহায়তা, গৃহনির্মাণ, বিধবা সহায়তাসহ মানবিক সহায়তা পরিচালনা করে আসছে। প্রকাশনা সম্পাদক সিটু কুমার বড়ুয়ার সম্পাদনায় পরিষদের মুখপত্র ‘প্রতীতি’ র মোড়াক উন্মোচন ও অরুণ বড়ুয়া ও রিটু বড়ুয়ার পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

এফপি/জেএস

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝