Dhaka, Monday | 2 February 2026
         
English Edition
   
Epaper | Monday | 2 February 2026 | English
বাংলাদেশ ইস্যুতে এবার মহাবিপদে ভারত!
শুরু হলো ভাষার মাস
ফের বাড়ল স্বর্ণের দাম
ঢাকার আবহাওয়া আজ যেমন থাকবে
শিরোনাম:

যে কার‌ণে বিএন‌পির সা‌থে জোটবদ্ধ হ‌লো গণঅধিকার প‌রিষদ

প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৫:৫০ পিএম আপডেট: ১৬.০১.২০২৬ ৫:৫১ পিএম  (ভিজিটর : ১৬)

গণঅঅধিকার প‌রিষ‌দের সভাপ‌তি নুরুল হক নুর ব‌লে‌ছেন, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়, স্বাাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, ভীনদেশী আধিপত্যবাদ থেকে দেশকে মুক্ত করার লক্ষ্যে তারেক রহমান বিদেশে নির্বাসিত থেকেও আমাদের সাথে একাত্মতা পোষন করায় আমরা তাকে ও বিএনপিকে নেতৃত্বে রেখে আন্দোলন করেছিলাম।

সে সময় তিনি ঘোষণা দিয়ে ছিলেন আন্দোলনে মিত্রদের সাথে নিয়ে নির্বাচন করবেন এবং একটি জাতীয় সরকার গঠন করবেন। ৩১দফা শুধু বিএন‌পির একার নয়, যুগপৎ আন্দোলনে সকল দ‌লের সম‌র্থিত এক‌টি দ‌লিল, যার ম‌ধ্যে জুলাই সন‌দের অধিকাংশ কথা আছে। তাই আমরা ভে‌বে চি‌ন্তে সিদ্বান্ত নি‌য়ে‌ছি যে, আগামী‌তে বিএন‌পির নেতৃ‌ত্বে রাষ্ট্রক্ষমতায় যে‌তে হ‌বে এবং যুগপৎ আন্দোলনকারী সকল দ‌লকে নি‌য়ে জাতীয় সরকার গঠন হ‌বে।

পটুয়াখালীর দশ‌মিনা উপ‌জেলা বিএন‌পির সহ-সভাপ‌তি আঃ হাই পঞ্চা‌য়ে‌তের সভাপ‌তি‌ত্বে ও কলেজ ছাত্র দলের সভাপতি আবুল বাশার এর সঞ্চালনায় বৃহস্পতিবার রাতে দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনু‌ষ্ঠিত সা‌বেক চেয়ারপারসন মরহুম বেগম খা‌লেদা জিয়ার রু‌হের মাগ‌ফেরাত কামনায় মিলাদ ও দোয়া মোনাজাত অনু‌ষ্ঠা‌নে প্রধান ‌অতিথির বক্ত‌ব্যে তি‌নি এ কথা ব‌লেন।

উপ‌জেলা বিএন‌পি কর্তৃক আ‌য়ো‌জিত স্মরণ সভায় উপ‌জেলা বিএন‌পি ও কে‌ন্দ্রিয় ছাত্রদল, যুবদল, কে‌ন্দ্রিয় গণ‌ফোরাম ও গণঅ‌ধিকার প‌রিষ‌দের নেতৃবৃন্দরা বক্তব‌্য রা‌খেন। অনুষ্ঠা‌নে উপ‌জেলার বি‌ভিন্ন ইউনিয়‌নের গণঅধিকার ও বিএন‌পি এবং অঙ্গ সংগঠ‌নের নেতাকর্মীরা উপ‌স্থিত ছি‌লেন।

অনুষ্ঠানে বক্তারা ব‌লেন, তা‌রেক রহমা‌নের ম‌নোনীত প্রার্থী ভি‌পি নুরুল হক নু‌রের প‌ক্ষে আগামী নির্বাচ‌নে ভোট দি‌য়ে বিজয়ী ক‌রে সংস‌দে পাঠা‌নোর দাবী জানান।

এফপি/জেএস

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝