শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় হাড়কাঁপানো শীতে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশন।’
সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ চত্বরে অর্ধশতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন।
সংগঠনের সভাপতি শাকিব আহাম্মেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কামরুল হাসান, কাওসার আহমেদ, মেহেদী হাসান হৃদয় ও শাহিন আহমেদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
আয়োজকেরা জানান, তীব্র শীতের কারণে গ্রামাঞ্চলের খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষজন চরম দুর্ভোগে দিনাতিপাত করছেন। এসব মানুষের কষ্ট কিছুটা লাঘব করতেই স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় এই কম্বল বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তারা।
এফপি/জেএস