ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মুন্সীবাড়ী কুমপাড় এলাকায় মোটরসাইকেলের সাথে অটোভ্যানের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী জিসান(১৫) নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে।
এ ঘটনায় আহত হয়েছে তার সঙ্গে থাকা সহপাঠী রাব্বি (১৫)। নিহত জিসান কাউলীবেড়া ইউনিয়নের মোটরা গ্রামের নুরু প্রামাণিক এর ছেলে এবং আহত রাব্বি আবুল বাশার মাতুব্বরের ছেলে।
তারা উভয়ই কাওলীবেড়া কাজী ওয়ালী উল্লাহ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর শিক্ষার্থী বলে জানা গেছে। আজ দুপুর একটার দিকে কাওলীবেড়া- সদরপুর আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে দুই সহপাঠী মোটরসাইকেল নিয়ে রাস্তায় বের হয়ে সদরপুরের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে তারা দু,জনই মারাত্মক আহত হয়। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে জিসান মারা যায় এবং আহত রাব্বিকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে আজ রাতে জিসানের মরদেহটি গ্রামে এসে পৌছলে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এফপি/জেএস