Dhaka, Sunday | 1 February 2026
         
English Edition
   
Epaper | Sunday | 1 February 2026 | English
বাংলাদেশ ইস্যুতে এবার মহাবিপদে ভারত!
শুরু হলো ভাষার মাস
ফের বাড়ল স্বর্ণের দাম
ঢাকার আবহাওয়া আজ যেমন থাকবে
শিরোনাম:

নদীতে মা এর ফেলে দেওয়া শিশুর প্রাণ বাঁচাল পুলিশ

প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৪:২১ পিএম  (ভিজিটর : ২০)

নওগাঁর  পত্নীতলায়  শিশু সন্তানকে ব্রিজ থেকে নদীতে ফেলে দিয়ে থানায় হাজির মুনতাহীন নামে এক নারী।

থানায় এসে তিনি নিজেকে গ্রেপ্তারের দাবি জানান। পরে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে রুপসা নামে ১৬ মাস বয়সী ওই শিশুটিকে উদ্ধার করে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে পত্নীতলা উপজেলার নজিপুরে এ ঘটনা ঘটে।

পত্নীতলা থানার ওসি আসাদুজ্জামান জানান, দুপুরের দিকে মুনতাহীন মুন নামে এক নারী থানায় এসে নিজেকে গ্রেপ্তারের দাবি জানাতে থাকে। কারণ হিসেবে তিনি বলেন, নিজ সন্তানকে ব্রিজ থেকে আত্রাই নদীতে ফেলে দিয়েছেন।

এ সময় তার কথা শোনামাত্র অতিরিক্ত পুলিশ সুপার পত্নীতলা সার্কেল ও অফিসার ইনচার্জ দ্রুত নজিপুর ব্রিজ এলাকায় ছুটে যান। সেখানে পৌঁছে আশপাশের লোকজন নিয়ে শিশুটাকে পানিতে  খুঁজতে থাকেন। এক পর্যায়ে স্থানীয় এক ব্যক্তি শিশুটিকে খুঁজে পান। উদ্ধার করে তাকে দ্রুত ভর্তি করা হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে প্রাথমিক চিকিৎসাতেই সুস্থ হয়ে ওঠে শিশুটি। বর্তমানে শিশুটি শঙ্কামুক্ত আছে।

ওসি আরও জানান, শিশুটির মা মানসিকভাবে অসুস্থ। এর আগেও বেশ কিছু ঘটনা ঘটিয়েছেন।

এদিকে খবর পেয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম শিশুটির শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পাশাপাশি পুরস্কৃত করেন উদ্ধারকাজে সহযোগিতা করা ব্যক্তিকে।

এফপি/জেএস

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝