Dhaka, Monday | 8 June 2026
         
English Edition
   
Epaper | Monday | 8 June 2026 | English
সীমান্তে পুশ ইন ঠেকাতে ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
১২ হাজার শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
দীর্ঘ ছুটি শেষে স্কুল-কলেজ খুলছে আজ
বিসিবি নির্বাচন আজ
শিরোনাম:

রূপগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর প্রস্তাবকারী ও সমর্থনকারীর বাড়িতে দুর্বৃত্তদের হামলা

প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৩:৩৩ পিএম আপডেট: ১৫.০১.২০২৬ ৪:৩৭ পিএম  (ভিজিটর : ৮৪)

নারায়ণগঞ্জ ১, রূপগঞ্জ আসনের স্বতন্ত্র প্রার্থী দুলাল হোসেনের প্রস্তাবকারী রাহিমা বেগম ও সমর্থনকারী ওয়াসেল ভুঁইয়ার বাড়িতে ২য় দফায় দুর্বৃত্তদের হামলা ও নির্বাচন থেকে সরে যাওয়ার হুমকীর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিবাপূর্ব রাতে উপজেলার পিতলগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে।  

ভুক্তভোগী বাড়ির মালিক ওয়াসেল ভুঁইয়া জানান, গত বৃহস্পতিবার দিবাপূর্ব আনুমানিক রাত ১টা ৪৫ এর দিকে অজ্ঞাতনামা কিছু দুর্বৃত্ত আমাদের উঠানে প্রবেশ করে গালিগালাজ, দেশীয় অস্ত্রহাতে আমাদের ভয়ভীতি প্রদর্শনসহ হুমকি প্রদান এবং বাসার দরজায় লাথি মেরে ও জানালার কাঁচ ভাংচুর করে আতঙ্ক সৃষ্টি করে। এ সময় নানাবিধ ভয় দেখিয়ে চলে যায়।

এ বিষয়ে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী দুলাল হোসেন বলেন, হিসেবে নির্বাচন কমিশনের সকল বিধি অনুসরণ করে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে আমার প্রস্তাবকারী ও সমর্থকদের ভয়ভীতি, হুমকি ও সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে আমাকে নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে, যা সম্পূর্ণ বেআইনি ও গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী।

এই ঘটনার ফলে আমার প্রস্তাবকারী ও সমর্থকদের নিরাপত্তা মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে এবং স্বাভাবিক নির্বাচনী কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।
ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক জড়িত দুর্বৃত্তদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং আমার প্রস্তাবকারী ও সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আপনার সদয় হস্তক্ষেপ কামনা করছি।

এরআগে ৫ জানুয়ারি প্রস্তাবকারী ও সমর্থনকারীদ্বয়ের একই বাসায় রাতের আঁধারে দরজা, জানালা ভেঙে দূর্বৃত্তরা ঘরে প্রবেশ করে আইপিএস, ফ্রিজ, ওভেন,৫ ভড়ি স্বর্ণালংকার লুটে নেয়। ওই ঘটনায় রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।  

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝