সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শরীয়তপুরের শৌলপাড়া ইউনিয়নে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে শৌলপাড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে শরীয়তপুর সদর উপজেলার শৌলপাড়া বাজারে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শৌলপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলী মাদবর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মামুন আখন্দ এর সঞ্চালনায় ও জেলা বিএনপির নেতা মোঃ আনোয়ার হোসেন আখন্দর সার্বিক পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নান মাদবর, যুগ্ন-সাধারণ সম্পাদক দুলাল খান, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল জব্বার খান, জেলা বিএনপি নেতা এ্যাডভোকেট হেলাল আকন্দ। জেলা বিএনপি নেতা গগন খান, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিদ্যুৎ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমান মাদবর, জেলা ছাত্রদলের আহবায়ক এইচ এম জাকির হোসেন, সদস্য সচিব সোহেল তালুকদার, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নেতা রাশেদ খান মেনন, সাবেক সাংগঠনিক সম্পাদক রিংকু তালুকদার, বিএনপি নেতা সালাম মাঝী-সহ ইউনিয়ন বিএনপি'র হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসময় মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয়। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা এবং এই অপূরণীয় ক্ষতির বেদনা যেন আল্লাহ সহজ করে দেন এ মর্মেও বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এফপি/জেএস