| শিরোনাম: |

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে অবৈধ করাতকলের বিরুদ্ধে অভিযান চালিয়ে সাতটি করাতকলের মালিককে মোট ২৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রায় ১০০ ঘনফুট কাঠ জব্দ করা হয়।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে ঘুমধুম ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসমাত জাহান ইতু।
অভিযানে লাইসেন্স ও বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় করাতকল মালিক কবির আহমদকে ৩ হাজার টাকা, সুগত বড়ুয়াকে ৫ হাজার টাকা, রহিম উদ্দিনকে ২ হাজার টাকা, গফুরকে ২ হাজার টাকা এবং আব্দুল হামিদকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অন্যান্য করাতকল মালিকদের জরিমানাসহ মোট ২৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানকালে নাইক্ষ্যংছড়ি রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ তানভীর খলিলসহ বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসমাত জাহান ইতু বলেন, “পরিবেশ ও বনজ সম্পদ রক্ষায় অবৈধ করাতকলের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। লাইসেন্সবিহীন ও অবৈধভাবে পরিচালিত করাতকলের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”
বন বিভাগ সূত্র জানায়, অবৈধ করাতকলের কারণে পাহাড়ি বনাঞ্চলে নির্বিচারে গাছ কাটার প্রবণতা বাড়ছে, যা পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। এ কারণে প্রশাসন ও বন বিভাগ যৌথভাবে অভিযান জোরদার করেছে।
স্থানীয় সচেতন মহল অবৈধ করাতকল বন্ধে প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন।
এফপি/জেএস
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলেন খলিলুর রহমান
মিয়ানমারে পরিত্যক্ত মর্টার শেল বিস্ফোরণে বাংলাদেশী কিশোর নিহত
জমি নিয়ে বিরোধে ভাঙচুর ও অগ্নিসংযোগ, গর্ভবতী নারীসহ আহত ৬
মাইন বিস্ফোরণে নিহত নাইক্ষ্যংছড়ির ৩ পরিবারের পাশে প্রশাসন
ডিমলা সরকারি খাদ্য গুদামের দুই কর্মকর্তার অনিয়ম ও ঘুষ বাণিজ্য তদন্তে কমিটি গঠন
কালীগঞ্জে রাস্তার পাশে পাওয়া মরদেহের আঙুলের ছাপে মিলল পরিচয়
মধুমাসে নাটোরে তালের শাঁস বিক্রির ধুম
‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শন বন্ধের প্রতিবাদে মানববন্ধনের ডাক দিলেন রুমিন ফারহানা
রুমিন ফারহানার বক্তব্যের বিরুদ্ধে কওমি ঐক্য পরিষদের প্রতিবাদ
‘বনলতা এক্সপ্রেস’র প্রদর্শনী বন্ধের প্রতিবাদে মানববন্ধনে রুমিন ফারহানা