Dhaka, Wednesday | 29 July 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 29 July 2026 | English
শিরোনাম:

অবৈধ কাঠ পোড়ানোয় মেহেরপুরে ইটভাটায় জরিমানা

প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৫:২৫ পিএম  (ভিজিটর : ২২২)

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী এলাকায় অবস্থিত বামুন্দি ব্রিক ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।


পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগে মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে এই অভিযান পরিচালনা করা হয়।


গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিদ হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে ইটভাটাটিতে অবৈধভাবে কাঠ পোড়ানোর প্রমাণ পাওয়া যায়। এতে পরিবেশের মারাত্মক ক্ষতির পাশাপাশি আশপাশের জনপদে বায়ুদূষণ বৃদ্ধি পাচ্ছে বলে প্রাথমিক তদন্তে উঠে আসে।


এ ঘটনায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৬ ধারায় ভাটাটিকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম বন্ধ রাখার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।


অভিযান চলাকালে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিপু সুলতান, বাংলাদেশ সেনাবাহিনীর গাংনী ক্যাম্পের সদস্যবৃন্দ এবং গাংনী থানা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সার্বিকভাবে সহযোগিতা করে।


প্রশাসন জানায়, অবৈধ ইটভাটা ও পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থ রক্ষায় ভবিষ্যতেও নিয়মিত নজরদারি ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।


এফপি/জেএস

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝