Dhaka, Sunday | 19 April 2026
         
English Edition
   
Epaper | Sunday | 19 April 2026 | English
এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই
বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম
আগামী পাঁচ দিনে বজ্র ও শিলাবৃষ্টির পূর্বাভাস
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজের সূচি প্রকাশ
শিরোনাম:

শরীয়তপুরে ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ৬:৩৪ পিএম  (ভিজিটর : ৪০)

দেশব্যাপী চলমান বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট’-এর আওতায় শরীয়তপুরে জয়নাল হাওলাদার (৪০) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে জেলা শহরের পালং মডেল থানা সংলগ্ন সড়ক থেকে তাকে আটক করে পালং মডেল থানা পুলিশ।

পরে দুপুর ২টার দিকে তাকে শরীয়তপুর আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জয়নাল হাওলাদার সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়নের চরচিকন্দী গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার ইউসুফ হাওলাদারের ছেলে। রাজনৈতিকভাবে তিনি শৌলপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি এবং একই সঙ্গে জেলা যুবলীগের সদস্য।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “দেশব্যাপী চলমান বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট’-এর আওতায় জয়নাল হাওলাদার নামে একজন আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত জেল হাজতে পাঠানোর আদেশ দেন।”

তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

এফপি/জেএস

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝