Dhaka, Sunday | 1 February 2026
         
English Edition
   
Epaper | Sunday | 1 February 2026 | English
বাংলাদেশ ইস্যুতে এবার মহাবিপদে ভারত!
শুরু হলো ভাষার মাস
ফের বাড়ল স্বর্ণের দাম
ঢাকার আবহাওয়া আজ যেমন থাকবে
শিরোনাম:

পত্নীতলায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

প্রকাশ: রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬, ৮:০১ পিএম  (ভিজিটর : ৪৬)

নওগাঁর পত্নীতলা উপজেলার শিহাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ জানুয়ারি)  বিকেল ৪ টায় শিহাড়া বাজার স্কুল মাঠে দোয়া অনুষ্ঠানে শিহাড়া ইউনিয়ন বিএনপি সভাপতি নওশাদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-২ আসনের বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী মো.সামসুজ্জোহা খান জোহা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভিন পলি,পত্নীতলা থানা বিএনপির সাবেক আহ্বায়ক আক্কাস আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হামিদ, পত্নীতলা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রমজান আলী সরদার প্রমুখ।

এসময় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া কামনা করেন এবং দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝