Dhaka, Monday | 2 February 2026
         
English Edition
   
Epaper | Monday | 2 February 2026 | English
বাংলাদেশ ইস্যুতে এবার মহাবিপদে ভারত!
শুরু হলো ভাষার মাস
ফের বাড়ল স্বর্ণের দাম
ঢাকার আবহাওয়া আজ যেমন থাকবে
শিরোনাম:

ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন

নেলসন ম্যান্ডেলার দৃষ্টান্ত হচ্ছে আপোষহীন নেত্রী খালেদা জিয়া

প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ৬:৫৩ পিএম  (ভিজিটর : ২৪)

দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত ও বর্ণবাদ বিরোধী নেতা নেলসন ম্যান্ডেলার উদাহরণ হলো- বাংলার আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া।

বেগম খালেদা জিয়া বৈষম্য ও জীবিত থাকা অবস্থায় অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন, তার জন্য তাকে জেল জুলুমের শিকার হতে হয়েছে, বাংলাদেশের মানুষের ন্যায্য অধিকার, বাংলাদেশের মানুষকে রক্ষা করার জন্য, সারাজীবন যিনি মানুষের পাশে ছিলেন- তিনি আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া। তার জানাযায় নির্দিষ্ট স্থান বাদে ঢাকার আশ পাশে এলাকা, কোটি মানুষ উপস্থিতিতে অঘোষিত জানাযার স্থানে পরিনত হয়েছে। দিনব্যাপি ফ্রী মেডিক্যাল ক্যাম্পে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে এমন মন্তব্য করেন নোয়াখালী - (চাটখিল-সোনাইমুড়ী) আসনে বাংলাদেশের জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও বার কাউন্সিলরের সভাপতি ব্যারিস্টার এ এম মাহাবুব উদ্দিন খোকন।

নোয়াখালী জেলার চাটখিল উপজেলার পৌর মার্কেট সংলগ্ন মাঠে (৯ জানুয়ারি) শুক্রবার সকাল ১১ টায় উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ছাত্রনেতা মাসুদ রানার সঞ্চালনায়, সমাজসেবক মৌসুমি আক্তার জেরিন এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক এডভোকেট আবু হানিফ, পৌর বিএনপির আহবায়ক ও সাবেক মেয়র মোস্তফা কামাল, সদস্য সচিব এহসানুল হক মাসুদ, বিএনপির নেতা দেওয়ান শামসুল আরেফিন শামিম, যুবদলের আহবায়ক জহীর উদ্দিন বাবর, যুগ্ম আহবায়ক সুলতান বাবর, এডভোকেট মোসলেহ উদ্দিন, ওসিয়্যান প্যারাডাউস হোটেল (কক্সবাজার) এর চেয়ারম্যান নুর করিম দুলাল।

আলোচনা সভা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি ব্যারিস্টার এ এম মাহাবুব উদ্দিন খোকন শান্তির প্রতীক পায়রা উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন। মেডিকেল ক্যাম্পে ৬ জন চিকিৎসকের সহযোগিতায় দিনব্যাপী চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝