সারাদেশের ৬১ জেলার ন্যায় পিরোজপুরও একযোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৯ জানুয়ারি) পার্বত্য তিন জেলা বাদে দেশের ৬১ জেলায় একযোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরই অংশ হিসেবে পিরোজপুর জেলাতেও শান্তিপূর্ণভাবে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ৩টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলছে এই নিয়োগ পরীক্ষা।
পিরোজপুর জেলায় এবারের পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ১২ হাজার ৪২৭ জন। জেলায় মোট ২৮টি পরীক্ষাকেন্দ্রে একযোগে পরীক্ষা গ্রহণ করা হয়েছে। পরীক্ষা সুষ্ঠু ও নির্বিঘ্ন ভাবে সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্রে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী টল দিয়েছে পরীক্ষা কেন্দ্র গুলোতে।
পরীক্ষার কেন্দ্র গুলো পরিদর্শন করছেন জেলা প্রশাসক পিরোজপুর আবু সাঈদ, পুলিশ সুপার মোঃ মনজুর আহমেদ সিদ্দিকী এবং পিরোজপুর সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর ইশরাক রহমান।
সকল কেন্দ্রে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি জানিয়েছেন জেলা প্রশাসক।
এফপি/জেএস