Dhaka, Friday | 5 June 2026
         
English Edition
   
Epaper | Friday | 5 June 2026 | English
বিশ্ববাজারে ফের কমল তেলের দাম
বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়
৪ বিভাগে ভারি বর্ষণের শঙ্কা
ফাইনালে উঠার লড়াইয়ে আজ মুখোমুখি বাংলাদেশ-নেপাল
শিরোনাম:

সেনা অভিযানে মেহেরপুরে অস্ত্রসহ যুবক আটক

প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৫:১৩ পিএম  (ভিজিটর : ৫৫)

মেহেরপুরে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ একজনকে আটক করেছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোরে মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় অস্ত্রসহ বিল্লাল হোসেন নামের একজনকে আটক করে অভিযান পরিচালনাকারী দলটি। অভিযানে নেতৃত্ব দেন মেজর এম এ এন রওশন আলম।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামের মৃত মাদার আলী বিশ্বাসের ছেলে বিল্লাল হোসেনের (৪২) বাড়িতে অভিযান চালায় সেনাবাহিনী। এসময় তার ঘর থেকে একটি মেড ইন usa ৭.৬৫ মি.মি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। আটকের পর তাকে মুজিবননগর থানায় হস্তান্তর করা হয়।

তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র আইনে নতুন একটি মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে মুজিবনগর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, আটক মোঃ বিল্লাল হোসেন একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে চোরাচালান, মানি লন্ডারিং, অনলাইন বেটিং ও ক্যাসিনো ব্যবসা, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝