Dhaka, Monday | 29 June 2026
         
English Edition
   
Epaper | Monday | 29 June 2026 | English
মহাকাশ গবেষণায় আধুনিক ও স্বনির্ভর প্রতিষ্ঠান গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ টাকা
সারা দেশে শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন
বাংলাদেশকে ১১০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক
শিরোনাম:

জাজিরা পৌরসভার শহর সমন্বয় কমিটির ত্রৈমাসিক সভা

প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৯:৪১ পিএম  (ভিজিটর : ১৮৭)

‎‎শরীয়তপুরের জাজিরা পৌরসভার শহর ব্যবস্থাপনা, নাগরিক সেবা উন্নয়ন ও সমন্বিত কার্যক্রম জোরদার করতে শহর সমন্বয় কমিটির (TLCC) ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
‎বুধবার (৭ জানুয়ারি ) জাজিরা পৌরসভা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
‎সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ তাহমিদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক, জাজিরা পৌরসভা। সভায় পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, নাগরিক সমাজের প্রতিনিধি এবং শহর সমন্বয় কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।
‎প্রধান অতিথির বক্তব্যে মোঃ তাহমিদুল ইসলাম বলেন, শহরের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে হলে শুধু সরকারি দপ্তরের একক উদ্যোগ যথেষ্ট নয়। জনপ্রতিনিধি, নাগরিক সমাজ ও সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সমন্বিতভাবে কাজ করতে হবে। জলাবদ্ধতা নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা, সড়ক ও ড্রেনেজ উন্নয়ন, বাজার ব্যবস্থাপনা এবং নাগরিক সেবা সহজীকরণ এই বিষয়গুলোকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।
‎তিনি আরও বলেন, পৌরসভার প্রতিটি সেবা যেন স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সময়োপযোগী হয়, সে লক্ষ্যে প্রশাসন নিরলসভাবে কাজ করছে। নাগরিকদের অভিযোগ ও পরামর্শকে গুরুত্ব দিয়েই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
‎সভায় আলোচনায় উঠে আসে শহরের ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, নিয়মিত ময়লা অপসারণ, অবৈধ দখল উচ্ছেদ, যানজট নিরসন, স্বাস্থ্যসম্মত বাজার ব্যবস্থাপনা এবং নাগরিক সচেতনতা বৃদ্ধির বিষয়গুলো। সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত সমন্বয়ের মাধ্যমে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।
‎এ সময় কয়েকজন পৌরবাসীও তাদের মতামত তুলে ধরেন। পৌরসভার বাসিন্দা মিন্টু পেদা বলেন, শহরের কিছু এলাকায় জলাবদ্ধতার সমস্যা দীর্ঘদিনের। আজকের সভায় বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনা হওয়ায় আমরা আশাবাদী যে দ্রুত সমাধান আসবে।
‎আরেক বাসিন্দা লাখি আক্তার বলেন, নিয়মিত বর্জ্য অপসারণ হলে পরিবেশ অনেক পরিষ্কার থাকবে। পৌরসভা যদি এই উদ্যোগ আরও জোরদার করে, তাহলে নাগরিকদের জীবনমান উন্নত হবে।
‎ব্যবসায়ী প্রতিনিধি আলমগীর চৌকিদার বলেন, বাজার ব্যবস্থাপনা ও যানজট নিয়ন্ত্রণে সমন্বিত সিদ্ধান্ত খুব প্রয়োজন। প্রশাসনের সঙ্গে ব্যবসায়ীদের যোগাযোগ বাড়লে সমস্যাগুলো দ্রুত সমাধান সম্ভব।
‎সভা শেষে শহর সমন্বয় কমিটির পরবর্তী কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয় এবং বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনার জন্য নিয়মিত সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝