Dhaka, Friday | 24 July 2026
         
English Edition
   
Epaper | Friday | 24 July 2026 | English
শিরোনাম:

বিড়ালের ধাক্কায় মোটর সাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৫:৪৮ পিএম  (ভিজিটর : ১১১)

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার যাদবপুর এলাকায় মোটর সাইকেল দুর্ঘটনায় নাজমুল হক (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। 

মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা ১২টার দিকে আলমডাঙ্গায় আসার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাজমুল হক আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের কেশবপুর গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মৃত আইনাল মণ্ডলের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, দুপুরের দিকে নাজমুল হক মোটরসাইকেলযোগে আলমডাঙ্গার দিকে যাচ্ছিলেন। পথে যাদবপুরের কাছে পৌঁছালে বিড়ালে সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেলটি সড়কের পাশে ছিটকে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দ্রুত আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আলমডাঙ্গা থানার পরিদর্শক (ওসি) বানী ইসরাইল জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন। দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধান করা হচ্ছে।

এফপি/জেএস



সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝