Dhaka, Monday | 2 February 2026
         
English Edition
   
Epaper | Monday | 2 February 2026 | English
বাংলাদেশ ইস্যুতে এবার মহাবিপদে ভারত!
শুরু হলো ভাষার মাস
ফের বাড়ল স্বর্ণের দাম
ঢাকার আবহাওয়া আজ যেমন থাকবে
শিরোনাম:

কলাপাড়ায় ভাড়া বাসা থেকে গৃহবধুর রক্তাক্ত লাশ উদ্ধার

প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৫:২১ পিএম  (ভিজিটর : ২৩)

পটুয়াখালীর কলাপাড়ায় একটি ভাড়া বাসা থেকে আরিফা আক্তার (১৭) নামের এক গৃহবধুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাবাদের জন্য তার স্বামী রিফাতকে (২১) পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) রাত সাড়ে এগারোটায় দিকে উপজেলার কুয়াকাটা পৌরশহরের ৩ নং ওয়ার্ডের আ. সাত্তারের ভাড়াটিয়া বাসা থেকে রক্তাক্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। মৃত আরিফা বরিশাল গৌরনদীর টরকি বন্দরের বারোগতি এলাকার খালেক হাওলাদারের মেয়ে। তার স্বামী একই এলাকার মৃত আনোয়ার হোসেন হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ চার মাস আগে নিজ এলাকা ছেড়ে ওই এলাকায় বসবাস শুরু করেন তারা। প্রেমের সম্পর্কের বিয়ে হওয়ায় পরিবারের সঙ্গে ভালো যোগাযোগ ছিল না এ দম্পতির। স্বামী রিফাত কুয়াকাটায় একটি রেস্তোরাঁয় চাকরি করতেন। তবে মাঝে মধ্যেই তাদের সাথে ঝগড়া বিবাদ হতো। রাতে হঠাৎ কান্নাকাটির শব্দ শুনতে পেয়ে স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে ঘরের ভেতরে রক্তাক্ত অবস্থায় ওই গৃহবধুকে পড়ে থাকতে দেখেন। এ সময় পাশে বসে কান্না করছিল স্বামী রিফাত।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহব্বত খান বলেন, স্বামী রিফাতের কথাবার্তা অসংলগ্ন হওয়ায় তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এফপি/জেএস



সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝