Dhaka, Monday | 2 February 2026
         
English Edition
   
Epaper | Monday | 2 February 2026 | English
বাংলাদেশ ইস্যুতে এবার মহাবিপদে ভারত!
শুরু হলো ভাষার মাস
ফের বাড়ল স্বর্ণের দাম
ঢাকার আবহাওয়া আজ যেমন থাকবে
শিরোনাম:

কলাপাড়ায় কম্বল পেয়ে খুশি আদিবাসী রাখাইন সম্প্রদায়

প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৮:১৫ পিএম  (ভিজিটর : ২৩)

পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে কম্বল পেয়ে খুশি হলেন আদিবাসী রাখাইন সম্প্রদায়ের নারী, পুরুষ সদস্যরা।

রবিবার (৫ জানুয়ারি) রাতে উপজেলার গোড়া আমখোলাপাড়া, কেরানিপাড়ায় রাখাইন পরিবারের সদস্যদের হাতে এ কম্বল তুলে দেন কলাপাড়া ইউএনও কাউছার হামিদ।

এসময় তাঁর সাথে ছিলেন কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোকছেদুল আলম, সিপিপি'র সহকারী পরিচালক আছাদুজ্জামান খান, এলজিইডি'র সহকারী প্রকৌশলী মো. মনিরুজ্জামান।

এর আগে একই দিন সন্ধ্যায় কলাপাড়া পৌরশহরের এতিমখানা হাফিজিয়া মাদ্রাসার শিশু শিক্ষার্থী, নীলগঞ্জ মাদ্রাসার শিক্ষার্থী, মহিপুর থানার হাজতখানায় আটককৃত বন্দিদের জন্য প্রায় ৮০০ কম্বল বিতরণ করেন এই কর্মকর্তা।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোকছেদুল আলম বলেন, দুর্যোগ ও ত্রান অধিদপ্তর  ও উপজেলা প্রশাসনের সহায়তায় সপ্তাহ জুড়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘুরে ঘুরে বিকাল থেকে মধ্যরাত পর্যন্ত মানসিক ভারসাম্যহীন, দু:স্থ অসহায়, নিম্ন আয়ের মানুষের মাঝে  ২ হাজার ৯'শত কম্বল বিতরন করা হয়েছে। শীতার্ত মানুষের জন্য এ বিতরন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এফপি/জেএস

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝