Dhaka, Monday | 2 February 2026
         
English Edition
   
Epaper | Monday | 2 February 2026 | English
বাংলাদেশ ইস্যুতে এবার মহাবিপদে ভারত!
শুরু হলো ভাষার মাস
ফের বাড়ল স্বর্ণের দাম
ঢাকার আবহাওয়া আজ যেমন থাকবে
শিরোনাম:

পিরোজপুরে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির বিশেষ সভা

প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৫:২৩ পিএম  (ভিজিটর : ১৯)

পিরোজপুরের নাজিরপুরে আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নাজিরপুর উপজেলা বিএনপির উদ্বেগে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সমন্বয়ে রোববার (৪ জানুয়ারি) বেলা ১১টা থেকে বিকাল ৪ টা পযন্ত  উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হল রুমে বিশেষ এ যৌথ সভা অনুষ্ঠিত হয়।

নাজিরপুর উপজেলা বিএনপি'র আহবায়ক আলহাজ্ব মিজানুর রহমান দুলাল এর সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ আবু হাসান খান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক মোঃ নজরুল ইসলাম খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন, পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব মোঃ সাইদুল ইসলাম কিসমত।

আরো উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা ছাএদল ও স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মোঃ আসাদুজ্জামান মিঠু, পিরোজপুর জেলা বিএনপির প্রভাবশালী সদস্য ও সিকদার মল্লিক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সরদার কামরুজ্জামান চাঁন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ তৌহিদুল ইসলাম, জেলা জাসাস সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ তানজিদ হাসান শাওন।

নাজিরপুর উপজেলার নয়টি ইউনিয়নের ৮১ টি ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝