Dhaka, Monday | 17 August 2026
         
English Edition
   
Epaper | Monday | 17 August 2026 | English
শিরোনাম:

ভাঙ্গায় শীতার্তদের পাশে দাড়ালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

প্রকাশ: রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬, ৮:১৮ পিএম  (ভিজিটর : ৬৩)

ভাঙ্গা (ফরিদপুর) ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মসজিদ মাদরাসা ও এতিম খানায় এবং হাট বাজারের ভ্রাম্যমান জনগণের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।

প্রচন্ড শৈত্যপ্রবাহ আর কনকনে শীতে যখন জবুথবু এ জনপদের ছিন্নমূল, সাধারণ খেটে খাওয়া মানুষ এবং বি়ভিন্ন মসজিদ, মাদ্রাসার এতিম শিশু আর বয়োঃবৃদ্ধরা তখন শীতার্তদের পাশে দাড়ান উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আবু-জাহের। রোববার (৪ জানুয়ারি) কাকডাকা ভোরে যখন ছিন্নমূল মানুষগুলো ঘুমে তখন তাদের জন্য শীতবস্ত্র নিয়ে হাজির হন তিনি। প্রচন্ড বৈরি আবহাওয়া আর খুব ভোরে শীতার্ত মানুষেরা কিছুটা হতবাক এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পরে তিনি উপজেলার বেশ কয়েকটি মাদ্রাসা, এতিমখানা ও মসজিদগুলোতে শীতবস্ত্র বিতরণ করেন। সকাল থেকে দুপুর পর্যন্ত চলে বিতরণ কার্যক্রম। এ সময় সহকারী কমিশনার( ভূমি)  সাদরুল আলম সিয়াম সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে,গত কয়েকদিন যাবৎ সারাদেশে শৈত্যপ্রবাহের সাথে ভাঙ্গায়ও প্রচন্ড শীতে জবুথবু হয়ে পড়েছে অসহায় মানুষগুলো। টানা কয়েকদিন মিলেনি সূর্যের দেখা। রোববার থেকে শীত যেন জেকে বসেছে প্রবলভাবে। সেই সাথে ঘন কুয়াশা আর সূর্যের দেখা না মেলায় দুর্ভোগ যেন চরম আকার ধারন করেছে। সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি শীতবস্ত্র বিতরণ করেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝