Dhaka, Friday | 5 June 2026
         
English Edition
   
Epaper | Friday | 5 June 2026 | English
বিশ্ববাজারে ফের কমল তেলের দাম
বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়
৪ বিভাগে ভারি বর্ষণের শঙ্কা
ফাইনালে উঠার লড়াইয়ে আজ মুখোমুখি বাংলাদেশ-নেপাল
শিরোনাম:

সুপার ক্যারাভান: মেহেরপুরে গণভোট ও জাতীয় নির্বাচন সচেতনতার প্রচারণা

প্রকাশ: রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬, ৭:৫৩ পিএম  (ভিজিটর : ৮২)

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বিষয়ে গণভোটের গুরুত্ব সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সারাদেশ ব্যাপী প্রচারণার অংশ হিসেবে মেহেরপুরে বিশেষ প্রচারণা চালিয়েছে বিশেষায়িত যান ‘সুপার ক্যারাভান’।

রবিবার (৪ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টা থেকে নির্দিষ্ট সময় পর্যন্ত ক্যারাভানটি মেহেরপুর পৌর শহরের সামসুজ্জোহা পার্কে অবস্থান করে গণভোট ও জাতীয় নির্বাচন বিষয়ে প্রচারণা কার্যক্রম পরিচালনা করে। এ সময় ভোটাধিকার, গণভোটের প্রয়োজনীয়তা ও নাগরিক দায়িত্ব নিয়ে বিভিন্ন তথ্যচিত্র ও বার্তা প্রচার করা হয়।

এই প্রচারণা কার্যক্রমের উদ্বোধন করেন মেহেরপুরের জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খাতুন এ জান্নাত, জেলা নির্বাচন কর্মকর্তা এনামুল হক, জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম।

স্বাগত বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম বলেন, সাধারণ মানুষের মাঝে ভোটাধিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং গণভোটের গুরুত্ব তুলে ধরাই এই প্রচারণার মূল লক্ষ্য। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।

‘দেশের চাবি আপনার হাতে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলায় সুপার ক্যারাভানের মাধ্যমে প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়। এসব চলচ্চিত্রের মাধ্যমে নাগরিক দায়িত্ব ও গণতান্ত্রিক অংশ গ্রহণের গুরুত্ব তুলে ধরা হচ্ছে।

জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির বলেন, জাতীয় নির্বাচন ও গণভোট সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে ‘ভোটের গাড়ি'র মাধ্যমে শহরের বিভিন্ন স্থানে প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন করা হচ্ছে।’ এতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য ছাড়াও জুলাই গণঅভ্যুত্থান, জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ, আবরার ফাহাদ হত্যা, ফেলানী হত্যাকাণ্ড, প্রবাসীদের ভোটাধিকার এবং গণভোটের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের বিষয়গুলো তুলে ধরা হয়েছে।

উল্লেখ্য, আসন্ন গণভোট ও জাতীয় নির্বাচন সামনে রেখে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ‘সুপার ক্যারাভান’ নামে ১০টি বিশেষায়িত গাড়ির বহর নিয়ে গত ২২ ডিসেম্বর দেশব্যাপী এই জনসচেতনতামূলক যাত্রা শুরু হয়।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝