Dhaka, Friday | 3 April 2026
         
English Edition
   
Epaper | Friday | 3 April 2026 | English
জাতিসংঘে বলপূর্বক হরমুজ প্রণালী খোলার প্রস্তাবে ভেটো দিলো রাশিয়া-চীন-ফ্রান্স
১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু
হামের প্রকোপ বাড়ায় স্কুল বন্ধ রাখতে হাইকোর্টে রিট
বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম: স্বাস্থ্যমন্ত্রী
শিরোনাম:

রাজশাহীর ৬টি আসনে ৩৮ জনের মধ্যে বৈধ প্রার্থী ১৯

প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৮:০৩ পিএম  (ভিজিটর : ৪৭)

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে রাজশাহী জেলার ৬টি সংসদীয় আসনের সংসদ সদস্য পদের জন্য প্রার্থীদের দাখিলকৃত মনোনয়নপত্র সমূহ যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শনিবার (০৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এই বাছাই কার্যক্রম চলে। রাজশাহীর সংসদীয় ৬টি আসনের বিপরীতে ৩৮ জন মনোনয়ন জমা দিয়েছেন। এদের মধ্যে যাচাই-বাছাই শেষে ১৯ জনের প্রার্থিতা বৈধ বলে ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আফিয়া আখতার।

বৈধতা পাওয়া ১৯ প্রার্থী হলেন- রাজশাহী-১ আসনে বিএনপির প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন, জামায়াতে ইসলামীর অধ্যাপক মুজিবুর রহমান ও এবি পার্টির আব্দুর রহমান। রাজশাহী-২ আসনে বিএনপির মিজানুর রহমান মিনু, জামায়াতে ইসলামীর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, এবি পার্টির সাঈদ নোমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের ফজলুল করিম, বাংলাদেশ লেবার পার্টির মেজবাউল হক ও নাগরিক ঐক্যের সামছুল আলম। রাজশাহী-৩ আসনে বিএনপির এডভোকেট শফিকুল হক মিলন, জামায়াতে ইসলামীর আবুল কালাম আজাদ ও জাতীয় পার্টির আফজাল হোসেন। রাজশাহী-৪ আসনে বিএনপির ডিএমডি জিয়াউর রহমান ও জামায়াতের ডা. আব্দুল বারী। রাজশাহী-৫ আসনে বিএনপির অধ্যাপক নজরুল ইসলাম ও জামায়াতের মনজুর রহমান। রাজশাহী-৬ আসনে বিএনপির আবু সাঈদ চাঁদ, জামায়াতে ইসলামীর নাজমুল হক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুস সালাম সুরুজ।

স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা হলেন- রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী সুলতানুল ইসলাম তারেক, রাজশাহী-২ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী সালেহ আহমেদ, রাজশাহী-২ ও রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী জাতীয় পার্টির সাবেক নেতা শাহাবুদ্দিন, রাজশাহী-৩ আসনের আরেক স্বতন্ত্র প্রার্থী মোহনপুর উপজেলা কৃষকলীগের নেত্রী হাবিবা বেগম, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী লন্ডন প্রবাসী জিয়া পরিষদের নেতা রেজাউল করিম, এ আসনের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী সমর্থক আইনজীবী রায়হান কাওসার, স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা ইসফা খায়রুল হক শিমুল ও স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা জুলফার নাঈম মোস্তফা। দলীয় প্রার্থীদের মধ্যে রাজশাহী-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মীর মো. শাহাজান, রাজশাহী-২ আসনের এলডিপির প্রার্থী মো. ওয়াহেদুজ্জামান।

রাজশাহী-৩ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ফজলুর রহমান, আমজনতার দলের সাঈদ পারভেজ, রাজশাহী-৪ (বাগমারা) আসনের জাতীয় পার্টির প্রার্থী ফজলুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের তাজুল ইসলাম খান, রাজশাহী-৫ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের রুহুল আমিন ও বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী আলতাফ হোসেন মোল্লা এবং রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এদের বেশিরভাগই সমর্থক হিসেবে নির্বাচনি এলাকার ১ শতাংশ ভোটারের স্বাক্ষর সঠিকভাবে দিতে পারেননি। এছাড়া কেউ ঋণ খেলাপি আবার কেউ যথাযথভাবে কাগজপত্র জমা দিতে পারেননি। তাই তাদের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতার।

রাজশাহীর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতার বলেন, ‘একজন প্রার্থীর ঋণখেলাপি সংক্রান্ত তথ্য নিয়ে জটিলতার কারণে সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি। বাকি প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ কিংবা অবৈধ ঘোষণা করা হয়েছে। যাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে তারা এ সিদ্ধান্তের বিরুদ্ধে আগামী ৫ থেকে ৯ জানুয়ারি নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। স্মারকলিপি আকারে সেদিন তাদের ৭ সেট নথি জমা দিতে হবে।’

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝