Dhaka, Monday | 15 June 2026
         
English Edition
   
Epaper | Monday | 15 June 2026 | English
বেনজীরকে বাংলাদেশে ফেরত নেওয়ার আহ্বান আমিরাতের
দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ
হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
দ্রুত বেনজীরকে ফেরত আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
শিরোনাম:

কোস্ট গার্ড–মৎস্য অধিদপ্তরের অভিযানে ৩৭ লক্ষ টাকার জাটকা জব্দ

প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ৩:৪২ পিএম আপডেট: ০২.০১.২০২৬ ৩:৪৪ পিএম  (ভিজিটর : ৫১)

পটুয়াখালীতে কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৩৭ লক্ষ টাকা মূল্যের ৫ হাজার ২৫০ কেজি জাটকা জব্দ।


গোপন সংবাদের ভিত্তিতে আজ (২ জানুয়ারি) শুক্রবার মধ্যরাত ৩টায় কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে পটুয়াখালী সদর থানাধীন টোলপ্লাজা সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহ জনক ১ টি যাত্রীবাহী বাস তল্লাশি করে প্রায় ৩৬ লক্ষ ৭৫ হাজার টাকা মূল্যের ৫ হাজার ২৫০ কেজি জাটকা জব্দ করা হয়। এ সময় বাস চালক ও হেল্পারের মুচলেকা নিয়ে বাস সহ ছেড়ে দেওয়া হয়।


জব্দকৃত জাটকা উপজেলা মৎস্য প্রতিনিধির উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা ও গরীব দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।


মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


এফপি/জেএস

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝