Dhaka, Wednesday | 18 February 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 18 February 2026 | English
দুর্নীতি করে কেউ পার পাবে না: আইনমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচন কবে, কীভাবে হবে?
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
রমজান উপলক্ষে যেসব পণ্য বিক্রি করবে টিসিবি
শিরোনাম:

নারী নেতৃত্বে নতুন দিগন্ত: নবাবগঞ্জে দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

প্রকাশ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ৬:০০ পিএম  (ভিজিটর : ১০৬)

সমাজের পিছিয়ে পড়া নারীদের নেতৃত্বে এগিয়ে আনার লক্ষ্যে দিনাজপুরের নবাবগঞ্জে শুরু হয়েছে দুই দিনব্যাপী নারী নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ।

সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ১১টায় বেসরকারি উন্নয়ন সংস্থা খ্রিস্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিপি)-এর ‘সমান আওয়াজ’ প্রকল্পের আয়োজনে সিসিডিপি দাউদপুর অফিসের হলরুমে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্রপ্রকাশ চক্রবর্তী।

এ সময় ঐ প্রকল্পের নবাবগঞ্জ এরিয়া ম্যানেজার মাহফুজা নাজনীন, ফুলবাড়ী এরিয়া ম্যানেজার খাদিজা আক্তার, প্রকল্প সমন্বয়কারী মারিয়া সরকারসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার মোট ২৫ জন নারী অংশগ্রহণ করছেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝