Dhaka, Thursday | 20 August 2026
         
English Edition
   
Epaper | Thursday | 20 August 2026 | English
শিরোনাম:

মোহনগঞ্জে এসডিএফের উদ্যোগে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশ: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ৫:০৬ পিএম  (ভিজিটর : ৯৯)

সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) নেত্রকোনা জেলা অফিসের আয়োজনে, মোহনগঞ্জে অনুষ্ঠিত হয়েছে, উপজেলা পর্যায়ে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা।

সোমবার (২২ ডিসেম্বর) মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.মোমেনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আমেনা খাতুন।

বক্তব্য রাখেন, অফিসার্স  ইনচার্জ মো: হাফিজুল ইসলাম হারুন, এসডি এফের জেলা ব্যবস্থাপক মো: মোশারফ হোসেন, আঞ্চলিক ব্যবস্থাপক আহমেদ তাকি তাহমিদ,জেলা কর্মকর্তা সৈয়দ আল মামুন, মোহনগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: আব্দুর রহিম, মোহনগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম, যুব উন্নয়ন কর্মকর্তা আবুল বশার ভূইয়া, মোহনগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম আহমেদ, গ্রাম সমিতির আহবায়ক পারভিন আক্তার, রিয়া মণি প্রমুখ। 

সরকারি কর্মকর্তা ও অংশীজনদের নিয়ে দিন ব্যপি কর্মশালায় এসডি এফ কতৃক গঠিত স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক ৫০ টি গ্রাম সমিতির আহবায়ক অংশ গ্রহণ করেন।

কর্মশালায় স্বাস্থ্য বিষয়ক সচেতনতা বৃদ্ধি ও পুষ্টি বিষয়ক খাদ্য উৎপাদন ও গ্রহণ বিষয়ে সচেতনতামুলক বক্তব্য রাখেন বক্তারা।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝