Dhaka, Monday | 18 May 2026
         
English Edition
   
Epaper | Monday | 18 May 2026 | English
তনু হত্যা মামলায় নতুন মোড়, চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পিবিআই
আজ চাঁদ দেখা কমিটির সভা
সৌদিতে পৌঁছেছেন প্রায় ৬০ হাজার বাংলাদেশি হজযাত্রী
রাজধানীতে ভোর থেকেই মুষলধারে বৃষ্টি
শিরোনাম:

সূর্যের দেখা নেই টানা দুই দিন, শীতে কাঁপছে চুয়াডাঙ্গা

প্রকাশ: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ৩:৫৪ পিএম  (ভিজিটর : ১৪৭)

চুয়াডাঙ্গায় টানা দুই দিন ধরে সূর্যের দেখা নেই। মেঘলা আকাশ, ঘন কুয়াশা ও হিমেল বাতাসে জেলায় শীতের তীব্রতা বেড়েছে। দিনভর রোদের অভাবে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন ছিন্নমূল মানুষ। খেটে খাওয়া শ্রমজীবী ও নিম্ন আয়ের জনগোষ্ঠী।

সোমবার (২২ ডিসেম্বর) সকালে চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সকাল ৬টায় তাপমাত্রা ছিল ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। পরে সকাল ৯টায় তা আরও কমে ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে।

হাটকালুগঞ্জে অবস্থিত আঞ্চলিক আবহাওয়া অফিস জানিয়েছে, গত দুই দিন ধরে জেলার তাপমাত্রা ধারাবাহিকভাবে কমছে। আকাশ মেঘলা থাকায় সূর্যের দেখা না মেলায় দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান কমে গেছে। এতে শীতের অনুভূতি আরও বেড়েছে।

আলমডাঙ্গার ভ্যানচালক আব্দুর রশিদ বলেন, উত্তরের হিমেল হাওয়ার সঙ্গে ঘন কুয়াশা মিলিয়ে শরীর কাঁপছে। এ অবস্থায় অনেকেই ঘর থেকে বের হচ্ছেন না। যাত্রী কমে যাওয়ায় আয়ও কমে গেছে।

বকসিপুর গ্রামের কৃষক আবু জাফর বলেন, ভোর থেকেই ভুট্টার জমিতে সেচ দিতে হচ্ছে। ঘন কুয়াশার কারণে ঠিকমতো কিছু দেখা যায় না। পানি খুব ঠান্ডা, এতে ফসল নিয়ে দুশ্চিন্তা বাড়ছে। একই এলাকার আরেক কৃষক আবুল হোসেন বলেন, বোরো ধানের বীজতলা তৈরি করা হয়েছে। কুয়াশা বেশি পড়লে চারাগাছ পচে নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন, হিমেল বাতাস ও কুয়াশার কারণে সকাল ও রাতের ঠান্ডা বাড়ছে। রোববার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সেদিন বিকেল ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সকালে তাপমাত্রা আরও কমে দেশের সর্বনিম্ন পর্যায়ে নেমেছে।

আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে শীতবস্ত্র কম্বল বিতরণ চলমান রেখেছেন। প্রতিদিন গভীর রাত পর্যন্ত উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) পান্না আক্তার গরিব দুস্ত ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল তুলে দিচ্ছেন।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝