Dhaka, Saturday | 18 April 2026
         
English Edition
   
Epaper | Saturday | 18 April 2026 | English
সমুদ্রে এক বছরে নিখোঁজ ৯০০ রোহিঙ্গা
হাম ও উপসর্গে প্রাণ হারাল আরও ৫ শিশু
মুজিবনগর দিবসে মুজিবনগরে নেই কোনো সরকারি আয়োজন
প্রধান ও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
শিরোনাম:

মাজারে খিচুড়ি বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

প্রকাশ: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ৩:৪২ পিএম  (ভিজিটর : ৬২)

গাইবান্ধার সুন্দরগঞ্জে একটি মাজারে রান্না করা খিচুড়ি বিতরণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহমাদ উদ্দিন (৫৫) নামে এক হোমিওপ্যাথিক চিকিৎসকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) সকালে উপজেলার শ্রীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নয়ন সুখ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আহমাদ উদ্দিন নয়ন সুখ গ্রামের মৃত আফিল মুন্সীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় হোমিওপ্যাথিক চিকিৎসা পেশার সঙ্গে যুক্ত ছিলেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে নয়ন সুখ গ্রামসংলগ্ন গাইবান্ধা সদর উপজেলার বারোবলদিয়া গ্রামের মুর্শিদের বাজার এলাকায় একটি মাজারে খিচুড়ি বিতরণকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। এ সময় পার্শ্ববর্তী বারোবলদিয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ রেনু মিয়ার (২৫) সঙ্গে আহমাদ উদ্দিনের বাকবিতণ্ডা হয়।

এরই জের ধরে আজ সকালে আবারও রেনু মিয়ার সঙ্গে আহমাদ উদ্দিনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রেনু মিয়া সজোরে ধাক্কা দিলে আহমাদ উদ্দিন মাটিতে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় এক পল্লী চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে মামলা দায়ের করা হবে।’

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝