পিরোজপুরে নাজিরপুরে ঢাকাগামী একটি বাসের ধাক্কায় রতন মজুমদার নামে এক নসিমন চলকের মৃত্যু হয়েছে। রোববার রাতে পিরোজপুর-নাজিরপুর-ঢাকা মহাসড়কের শাখারীকাঠী ইউনিয়নের ডাকাতিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রতন মজুমদার (৫০) পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামের মৃত রবিন্দ্র মজুমদারের ছেলে।
স্থানীয়রা জানান, নিহত রতন ও তার সঙ্গে থাকা একজন নসিমনে করে মাটিভাংগা থেকে নাজিরপুরের দিকে আসছিলো এসময় ঢাকাগামী একটি বাসের ধাক্কায় রতনের মাথায় আঘাত লাগে রতন ঘটনা স্থলে মারা যান। তার বাড়ি জুজখোলা। পুলিশ জানায়, রতন ধান বিক্রি করে বাড়ি ফিরছিলেন। এসময় ডাকাতিয়া নামক স্থানে বাসের সঙ্গে সংর্ঘষে তার মৃত্যু হয়।
নাজিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন-অর-রশীদ হাওলাদার বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হবে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এফপি/অ