Dhaka, Friday | 3 April 2026
         
English Edition
   
Epaper | Friday | 3 April 2026 | English
জাতিসংঘে বলপূর্বক হরমুজ প্রণালী খোলার প্রস্তাবে ভেটো দিলো রাশিয়া-চীন-ফ্রান্স
১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু
হামের প্রকোপ বাড়ায় স্কুল বন্ধ রাখতে হাইকোর্টে রিট
বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম: স্বাস্থ্যমন্ত্রী
শিরোনাম:

শিশু উদ্ধারে ১৮ ঘণ্টা পার, গর্ত খোঁড়া শেষে চলছে সুরঙ্গ করার কাজ

প্রকাশ: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ৯:১২ এএম আপডেট: ১১.১২.২০২৫ ৯:২১ এএম  (ভিজিটর : ৬৬)

দীর্ঘ ১৮ ঘণ্টাতেও রাজশাহীর তানোর উপজেলায় পরিত্যক্ত একটি গভীর নলকূপে আটকে পড়া শিশু সাজিদকে (২) উদ্ধার করা সম্ভব হয়নি। তবে, তাকে উদ্ধারে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। নলকূপের পাশে প্রায় ৫০ ফুট গর্ত খোঁড়ার কাজ শেষ। বৃহস্পতিবার ভোর থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা সুরঙ্গ খোঁড়ার কাজ শুরু করছেন শিশুটিকে উদ্ধারের জন্য।


জানা গেছে, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহীর তানোর উপজেলায় পরিত্যক্ত একটি গভীর নলকূপে শিশুটি পড়ে যায়। খবর পেয়ে শিশুটিকে উদ্ধারে নামেন ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রথম অবস্থায় একটি স্কেভেটর দিয়ে মাটি খননের কাজ শুরু করা হয়। পরবর্তী সময় আরও দুটি স্কেভেটর দিয়ে মাটি খনন করা হয়। এমনভাবে রাতভর অভিযান পরিচালনা করে তানোর, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী সদর স্টেশনের তিনটি ইউনিট।


বৃহস্পতিবার সকাল ৮টায় শেষ খবর পাওয়া পর্যন্ত শিশুটি উদ্ধার করা সম্ভব হয়নি। সকাল হতে না হতে উদ্ধার অভিযান স্থলে শত শত উৎসুক মানুষ ভিড় জমিয়েছে। তাদের সরাতে বেগ পেতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।


এর আগে, বুধবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত কয়েক দফা নলকূপের ৫০ ফুট গর্তে ক্যামেরা নামান ফায়ার সার্ভিসের কর্মীরা। কিন্তু ওপর থেকে পড়া মাটি ও খরের কারণে শিশুটিকে তারা দেখতে পাননি। তবে একই দিন দুপুরে শিশুটির কান্নার আওয়াজ শোনা যায়।


ফায়ার সার্ভিসের রাজশাহী স্টেশনের সহকারী পরিচালক দিদারুল ইসলাম জানান, উদ্ধার কাজ চলছে। গর্ত কাটা শেষে সুরঙ্গ তৈরি করছেন তারা।


এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝