Dhaka, Thursday | 12 March 2026
         
English Edition
   
Epaper | Thursday | 12 March 2026 | English
জাতীয় দিবসের তালিকা থেকে বাদ ৭ মার্চ ও ১৫ আগস্ট
ডেপুটি স্পিকার হচ্ছেন কায়সার কামাল
স্পিকার হচ্ছেন মেজর (অব.) হাফিজ
আজ বিশ্ব কিডনি দিবস
শিরোনাম:

বন্দরের ইজারা প্রক্রিয়ার বিরুদ্ধে স্কপের লাল পতাকা মিছিল

প্রকাশ: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ৭:০০ পিএম  (ভিজিটর : ৪৬)

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালসহ গুরুত্বপূর্ণ স্থাপনা বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) ‘লাল পতাকা গণমিছিল’ করেছে।

বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় দেওয়ানহাট মোড় থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে কয়েক হাজার শ্রমিক যোগ দেন।

মিছিল বন্দর ভবনের দিকে অগ্রসর হলে আগ্রাবাদ বাদামতলি মোড়ে পুলিশ বাধা দেয়। বাধার পর শ্রমিকরা সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন ও কর্মসূচি শেষ করেন।

স্কপের সংগঠক ফজলুল কবীর মিন্টু বলেন, “বিদেশি প্রতিষ্ঠানের হাতে বন্দর ইজারা দেওয়ার যে প্রক্রিয়া চলছে, তা দেশের স্বার্থবিরোধী। এ সিদ্ধান্ত বন্ধ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, জাতীয় নির্বাচন সামনে রেখে অনির্বাচিত অন্তর্বর্তী সরকারের এ ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার নৈতিক বা আইনগত অধিকার নেই। চট্টগ্রাম বন্দরকে দেশের অর্থনীতির ‘হৃদপিণ্ড’ উল্লেখ করে তারা বলেন, “বিদেশি অপারেটরের হাতে বন্দর তুলে দিলে সার্বভৌমত্ব ও নিরাপত্তা হুমকির মুখে পড়বে।”

এ সময় বন্দরকে ঘিরে ‘ঘুষ বাণিজ্য’ ও দুর্নীতির অভিযোগ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন শ্রমিক নেতারা। তারা জানান, জনগণ এই অনিয়মের জবাব জানতে চায়।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝