Dhaka, Friday | 13 March 2026
         
English Edition
   
Epaper | Friday | 13 March 2026 | English
জাতীয় দিবসের তালিকা থেকে বাদ ৭ মার্চ ও ১৫ আগস্ট
ডেপুটি স্পিকার হচ্ছেন কায়সার কামাল
স্পিকার হচ্ছেন মেজর (অব.) হাফিজ
আজ বিশ্ব কিডনি দিবস
শিরোনাম:

ঈদুল ফিতর উপলক্ষে

১৭ মার্চ থেকে চালু হচ্ছে নতুন লঞ্চ সার্ভিস

প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৪:৫৬ পিএম  (ভিজিটর : ২০)

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের যাতায়াত সহজ করতে আগামী ১৭ মার্চ থেকে রাজধানী সংলগ্ন কয়েকটি গুরুত্বপূর্ণ নৌরুটে লঞ্চ ও স্টিমার সার্ভিস চালু করা হচ্ছে। বৃহস্পতিবার (১২ মার্চ) নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) কাজী আরিফ বিল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কাঞ্চন ব্রিজ সংলগ্ন শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকে শিমুলিয়া-ডেমরা-চাঁদপুর-বরিশাল নৌরুটে লঞ্চ ও স্টিমার সার্ভিস চালু করা হবে। একই সঙ্গে ঢাকার বসিলা লঞ্চঘাট থেকে বসিলা-সদরঘাট- ইলিশা-গলাচিপা নৌরুটেও লঞ্চ চলাচল শুরু হবে।

ঈদ উপলক্ষে দক্ষিণাঞ্চলগামী যাত্রীদের চাপ সামাল দিতে এবং যাতায়াত সহজ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা করছে, নতুন এসব নৌরুট চালু হলে ঈদে ঘরমুখো যাত্রীদের ভোগান্তি কিছুটা কমবে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝