Dhaka, Monday | 27 April 2026
         
English Edition
   
Epaper | Monday | 27 April 2026 | English
বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হলেন দিনেশ ত্রিবেদী
জঙ্গি হামলার আশঙ্কায় দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার
মাদক নির্মূলে কঠোর পদক্ষেপের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর
বৃষ্টির ছোঁয়ায় রাজধানী, স্বস্তির আবেশ
শিরোনাম:

কাউনিয়ায় গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা

প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৫:২৬ পিএম  (ভিজিটর : ১৬৭)

রংপুরের কাউনিয়ায় আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ মার্চ) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা কোম্পানি কমান্ডার সরদার আব্দুল হাকিম, থানা অফিসার ইনচার্জ (ওসি) নজমুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুস সালাম সরকার, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী সাইদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আনছার আলী, কাউনিয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক জুলহাস হোসেন সোহাগ, প্রেসক্লাব কাউনিয়ার সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, কাউনিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমূখ। সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, কেন্দ্রীয় কর্মসূচির নির্দেশনার সঙ্গে সমন্বয় রেখে দিবস দুটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে। তবে এ বছর আলোকসজ্জা না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিবস দুটি সুষ্ঠুভাবে পালনের লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের সমন্বয়ে উদযাপন কমিটি ও উপ-কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝