Dhaka, Friday | 13 March 2026
         
English Edition
   
Epaper | Friday | 13 March 2026 | English
জাতীয় দিবসের তালিকা থেকে বাদ ৭ মার্চ ও ১৫ আগস্ট
ডেপুটি স্পিকার হচ্ছেন কায়সার কামাল
স্পিকার হচ্ছেন মেজর (অব.) হাফিজ
আজ বিশ্ব কিডনি দিবস
শিরোনাম:

অবৈধ রিং জাল পুড়ে মৎস্য অভয়াশ্রম ঘোষণা করলেন ইউএনও

প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৪:৩০ পিএম  (ভিজিটর : ২০১)

নওগাঁর রাণীনগরে অবৈধ রিং জাল পুড়ে অভয়াশ্রম ঘোষণা করলেন ইউএনও। মৎস্য শিকারীদের অবৈধভাবে মাছ ধরার কারণে ছোট যমুনা নদী থেকে দিনদিন দেশীয় মা-মাছ কমে যাচ্ছিল। তাই অবৈধ মৎস্য শিকারীদের দৌরাত্ম্য কমাতে উপজেলার কুজাইল দক্ষিণ পাড়া এলাকায় তারাপালের দহ নামক স্থানে এই অভয়াশ্রম ঘোষণা করেন তিনি। 

বৃহস্পতিবার (১২মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এবং মৎস্য অফিসের আয়োজনে অভয়াশ্রম ঘোষণা করে সেখানে সাইনবোর্ড স্থাপন করা হয়। 

এর আগে সতর্কতামূলক সেখান থেকে কিছু রিং জাল জব্দ করে সেগুলো পুড়িয়ে দেওয়া হয়।

পরে সেখানে মৎস্য অভয়াশ্রম ব্যবস্থাপনা কমিটি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুফলভোগীদের নিয়ে সচেতনতামূলক এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথের 

সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. রাকিবুল হাসান।

সভায় স্থানীয়রা অভয়াশ্রম রক্ষায় প্রশাসনের গৃহীত উদ্যোগের প্রশংসা করেন এবং মৎস্য সংরক্ষণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস 

সচেতনতা এবং সতর্কতামূলক বক্তব্য হিসেবে ইউএনও মো. রাকিবুল হাসান বলেন, মাছে ভাতে আমরা বাঙ্গালী। তাই মাছ আমাদের প্রয়োজনীয় খাদ্য। কাজেই "মৎস্য সম্পদ রক্ষা করা শুধু সরকারের দায়িত্ব নয়; এটি আমাদের সবার দায়িত্ব। আর অভয়াশ্রম সুরক্ষিত থাকলে এ এলাকার মানুষ দীর্ঘমেয়াদে এর সুফল পাবে।" তবে কেউ যদি নিষেধ অমান্য করে অবৈধভাবে মাছ শিকারের চেষ্টা করে, তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সেই জন্য আপনারা সতর্ক থাকলে এটা সম্ভব। তাই আমি আশার করবো, আপনারা সকলেই সহযোগীতার করবেন।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝