Dhaka, Tuesday | 15 September 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 15 September 2026 | English
শিরোনাম:

গাছকাটা বিরোধে এক নিহত, আহত দুই

প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৫:৫৩ পিএম  (ভিজিটর : ২২৭)

নীলফামারীর ডোমারে মাত্র এক হাজার টাকা মুল্যের গাছকাটার বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মজনু (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত মজনু ডোমার পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের ময়দানপাড়া এলাকার মৃত তফির উদ্দিনের ছেলে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে বিরোধপূর্ণ জমিতে থাকা একটি শুকনো গাছ কাটতে বাবলু, মজনু ও নুরুল হক কালুসহ তিন ভাই গেলে প্রতিপক্ষ ডোমার পৌর ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বেলাল হোসেন ও তার পরিবারের লোকজন গাছ কাটতে বাধা দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে তিনজন গুরুতর আহত হন।

পরে পরিবারের সদস্যরা আহতদের উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. আসমাউল হুসনা মজনুকে মৃত ঘোষণা করেন। অপর দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানা হয়।
 
নিহত মজনুর ভাতিজি মিম অভিযোগ করে বলেন, “আমরা থানায় ও ট্রিপল নাইনে ফোন দিলেও পুলিশ প্রায় এক ঘণ্টা পর ঘটনাস্থলে আসে। পুলিশ যদি ফোন পাওয়ার পরপরই আসতো, তাহলে হয়তো কেউ মারা যেত না।”

ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুল্লাহ একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে থানায় নিয়ে আসা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝