Dhaka, Friday | 13 March 2026
         
English Edition
   
Epaper | Friday | 13 March 2026 | English
জাতীয় দিবসের তালিকা থেকে বাদ ৭ মার্চ ও ১৫ আগস্ট
ডেপুটি স্পিকার হচ্ছেন কায়সার কামাল
স্পিকার হচ্ছেন মেজর (অব.) হাফিজ
আজ বিশ্ব কিডনি দিবস
শিরোনাম:

কসবায় স্কপ ও বিয়ারসহ স্বামী–স্ত্রী গ্রেফতার

প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ১১:৫৩ এএম  (ভিজিটর : ৯)

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ভারতীয় স্কপ ও বিয়ারসহ স্বামী–স্ত্রীকে গ্রেফতার করেছে কসবা থানা পুলিশ। 

বুধবার (১১ মার্চ) রাত প্রায় সাড়ে ৯টায় কসবা পৌরসভার ৭নং ওয়ার্ডের কল্যাণ সাগরের উত্তর পাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মো. মিজানুর রহমান  (৩২), পিতা: মো. আনু মিয়া এবং তার স্ত্রী মোছা. রাহেলা বেগম (২৭)।

পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ এর নির্দেশনা এবং কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. নাজমুস সাকিব এর তদারকিতে কসবা থানার অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা এর সার্বিক তত্ত্বাবধানে মাদকবিরোধী এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে কসবা পৌরসভার কল্যাণ সাগরের উত্তর পাড়ে অবস্থিত মো. মিজানুর রহমানের দোকান থেকে ২০টি ভারতীয় স্কপ এবং ২০টি ভারতীয় বিয়ার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

কসবা থানার অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদক নির্মূলে কসবা থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝