পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রংপুরের কাউনিয়া উপজেলার ৬ ইউনিয়নের দুস্থ অসহায় হতদরিদ্র ২৭ হাজার ৫৯৯ পরিবারের মধ্যে ভিজিএফ ১০ কেজি করে চাল বিতরণ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১০টায় বালাপাড়া ইউনিয়ন পরিষদে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানা।
চাল বিতরণে উপস্থিত ছিলেন- উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) মেজবাহুর রহমান, ইউপি চেয়ারম্যান আনছার আলী, ট্যাগ অফিসার ও বিআরডিবি প্রকল্প কর্মকর্তা সোহবুল হক, বালাপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আব্দুর রহিম, জেলা মহিলা দল নেত্রী রওশনারা বেগম, বালাপাড়া ইউপি প্রশাসনিক কর্মকর্তা আবু সাইয়েম, ইউপি সদস্য মিজানুর রহমান উকিল প্রমূখ। এবারে সুষ্ঠু ভাবে চাল পেয়ে উপকারভোগীরা বেজায় খুশি।বালাপাড়া ইউনিয়নে ভিজিএফ চাল পাবেন ৫ হাজার ৪৩৮টি পরিবার।
এফপি/অ