Dhaka, Friday | 13 March 2026
         
English Edition
   
Epaper | Friday | 13 March 2026 | English
জাতীয় দিবসের তালিকা থেকে বাদ ৭ মার্চ ও ১৫ আগস্ট
ডেপুটি স্পিকার হচ্ছেন কায়সার কামাল
স্পিকার হচ্ছেন মেজর (অব.) হাফিজ
আজ বিশ্ব কিডনি দিবস
শিরোনাম:

টঙ্গীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৬

প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৫:১৭ পিএম  (ভিজিটর : ২১)

গাজীপুরের টঙ্গীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছিনতাই ও মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৬ জনকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব পুলিশ। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রও জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) টঙ্গী পূর্ব থানার পুলিশের একাধিক দল টঙ্গীর এরশাদনগর, ব্যাংক মাঠ বস্তি ও টঙ্গী বাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়।  

পুলিশ জানায়, অভিযানের সময় কয়েকজনের ঘর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এলাকায় দীর্ঘদিন ধরে ছিনতাই ও মাদক কারবারের অভিযোগ থাকায় এ অভিযান পরিচালনা করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন— শাকিল, জয়, জাহিদ, হৃদয়, শান্ত, সোহাগ, মামুন, নাসির, খালিদ হাসান, শিবা, পারভেজ, মাসুম, কিরণ, মুক্তার, মাইনউদ্দিন রাব্বি ও জয় ওরফে মোটো জয়।

এবিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। 

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝