গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌরসভার ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন মোঃ এহিয়া শেখ। শনিবার সন্ধ্যায় গোপালগঞ্জের সাংবাদিক অফিসে সংবাদ সম্মেলন করে এই পদত্যাগের ঘোষণা দেন।
এসময় তিনি তার শারীরিক অসুস্থতার কথা জানিয়ে বলেন, আমি দীর্ঘদিন টুঙ্গিপাড়া পৌরসভার ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। ইতোমধ্যে দেশের পরিবর্তিত পরিস্থিতি বিবেচনাপূর্বক এবং শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে স্বেচ্ছায় এ পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করেছি।
এসময় তিনি ভবিষ্যতে আওয়ামীলীগের কোনো রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত থাকবেন না বলেও ঘোষণা দেন। তিনি টুঙ্গিপাড়া পৌরসভার কেরাইলকোপা গ্রামের হোসেন শেখের ছেলে।