Dhaka, Monday | 2 February 2026
         
English Edition
   
Epaper | Monday | 2 February 2026 | English
বাংলাদেশ ইস্যুতে এবার মহাবিপদে ভারত!
শুরু হলো ভাষার মাস
ফের বাড়ল স্বর্ণের দাম
ঢাকার আবহাওয়া আজ যেমন থাকবে
শিরোনাম:

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন

এবারের নির্বাচন হবে আদর্শ নির্বাচন

প্রকাশ: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ৫:২৯ পিএম  (ভিজিটর : ৩৯)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রংপুরে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন প্রধান উপদেষ্টার কথার জের টেনে বলেছেন, এবারের নির্বাচন হবে আদর্শ নির্বাচন। নির্বাচনে আইনশৃঙ্খলা হচ্ছে সব কিছুর ভিত্তি। আইনশৃঙ্খলা যদি ঠিক না থাকে তবে নির্বাচনের কোনো কিছুই সঠিক ভাবে করা যাবেনা। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি হলে সরকার তা প্রতিহত করবে বলেও মন্তব্য করেছেন তিনি।

শনিবার (৬ ডিসেম্বর) সকালে রংপুর জেলা প্রশাসক কার্যালয় মিলনায়তনে জেলার কর্মরত সকল দপ্তরের প্রধান গনের সাথে মতবিনিময় শেষে এসব কথা বলেন তিনি। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বহিরবিশ্বে দক্ষ শ্রমিক এর অভাব রয়েছে, তাই দেশের তরুণদের দক্ষতা বৃদ্ধি ও বিদেশি ভাষার উপরে জোর দিতে হবে।

তৌহিদ হোসেন বলেন, সামনে আমাদের জন্য বড় টেষ্ট রয়েছে তা হচ্ছে নির্বাচন। যারা হেরে যাবে তারা চেষ্টা করবে নির্বাচনে বিশৃংঙ্খলা সৃষ্টি করতে চাইবে তা মোকাবেলা করতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হতে হবে। এটি আমাদের বড় চ্যালেঞ্জ। আমরা নির্বাচন শেষে জয়ীদের কাছে আমরা ক্ষমতা হস্তান্তর করে চলে যাবো।

রংপুরের সুখবর দিয়ে তিনি বলেন, রংপুরে একটি বড় মেডিকেল হতে যাচ্ছে যা অল্প সময়ের মধ্যে কার্যক্রম শুরু হবে। যা চাইনিজরা ১০০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের কাজ শুরু করবে। অলরেডি যায়গা নিশ্চিত হয়েছে। ইতি মধ্যে আমরা অনেক নার্স নিয়োগ দিয়েছি। ডাক্তার নিয়োগ দিয়েছি। আমরা কাজ শুরু করে দিয়ে যাচ্ছি সামনের সরকার তো আর কাজ বন্ধ করে দিবেনা।  

মতবিনিময় সভায় রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান সভাপতিত্বে প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝