Dhaka, Friday | 24 July 2026
         
English Edition
   
Epaper | Friday | 24 July 2026 | English
শিরোনাম:

মোটরসাইকেল থেকে সড়কে পড়ে স্ত্রীর মৃত্যু

প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ১:০৮ পিএম  (ভিজিটর : ১৮৩)

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা– ভালাইপুর সড়কের চিৎলা রুইতনপুর এলাকায় স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে বিউটি খাতুন (৪৫) নামের এক নারী মারা গেছেন। 

মঙ্গলবার সকাল সাড়ে ৭ টার দিকে স্বামীর মোটরসাইকেলে যাত্রাপথে পেছন থেকে ছিটকে পড়ে তিনি গুরুতর আহত হন।

স্থানীয় সূত্রের জানা যায়, দামুড়হুদা উপজেলার ভগিরাতপুর পুরাতনপাড়ার বাসিন্দা বিউটি খাতুন সকালে স্বামী মুস্তাফিজুর রহমানের মোটরসাইকেলে ভগিরাতপুর থেকে দৌলতপুর যাচ্ছিলেন। পথে চিৎলা রুইতনপুর এলাকায় মোটরসাইকেলের পেছন থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। পরে তাঁর স্বামী দ্রুত তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত বিউটি খাতুন দামুড়হুদা উপজেলার ভগিরাতপুর পুরাতনপাড়ার মুস্তাফিজুর রহমানের স্ত্রী। তাঁর মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

আলমডাঙ্গা থানার ওসি মুহাম্মদ মাসুদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহটি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝