Dhaka, Friday | 1 May 2026
         
English Edition
   
Epaper | Friday | 1 May 2026 | English
ড. ইউনূসের বিতর্কিত সিদ্ধান্ত, মার্কিনিদের মন জয়ে শ্রমিক অধিকার ক্ষুণ্ণ করে প্রজ্ঞাপন
৪৮ ঘণ্টার ভেতর পুরো দেশে তাণ্ডব চালাবে কালবৈশাখী
বেড়েছে নারীর প্রতি সহিংসতা, এপ্রিলেই মব হামলায় নিহত ২১
বিশ্বকাপ না খেলা ‘বড় ভুল’ ছিল বাংলাদেশের
শিরোনাম:

চাঁদপুরে আইসিডিডিআরবির জায়গা দখলমুক্তে উচ্ছেদ অভিযান

প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৪:০৪ পিএম  (ভিজিটর : ১০৬)
মতলব উত্তরের সটাকী বাজারে আইসিডিডিআরবির দখলকৃত জমিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্ল্যা।

মতলব উত্তরের সটাকী বাজারে আইসিডিডিআরবির দখলকৃত জমিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্ল্যা।

চাঁদপুর জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী মতলব উত্তরের সটাকী বাজারে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি)–এর সটাকী বাজার শাখার ৫৬ শতাংশ জমি দখলমুক্ত করতে সোমবার (১৭ নভেম্বর) সকাল থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। সরকারি খাসজমির মতোই আইসিডিডিআরবির গবেষণা ও সেবামুখী কার্যক্রমের জন্য বরাদ্দ এ জায়গায় অবৈধভাবে নির্মিত স্থাপনা দীর্ঘদিন ধরে দখল করে রাখে একটি চক্র।

জেলা প্রশাসকের অফিস আদেশ অনুযায়ী সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহ এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। আইন-শৃঙ্খলা বজায় রাখতে মতলব উত্তর থানা পুলিশের একটি দল উপস্থিত থেকে সহযোগিতা প্রদান করে।

আইসিডিডিআরবির মতলব শাখার সিনিয়র মেডিকেল অফিসার ডা. শেখর চন্দ্র দাস বলেন, চাঁদপুর জেলা প্রশাসকের নির্দেশনায় এবং প্রশাসনের সর্বাত্মক সহযোগিতায় আজকে সটাকী বাজারে আইসিডিডিআরবির জায়গায় অবৈধভাবে স্থাপনা নির্মাণকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে। এখন পর্যন্ত আমরা কোনো বাধা-বিঘ্নের সম্মুখীন হইনি। প্রশাসন এবং স্থানীয় জনগণ আন্তরিকভাবে সহযোগিতা করছেন।

সরকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্ল্যা বলেন, বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়ের নির্দেশক্রমে তার প্রতিনিধি হিসেবে আজকে আমরা উচ্ছেদ অভিযানে এসেছি। এখানে আইসিডিডিআরবির ৫৬ শতাংশ জায়গা ১৯৮২ সালে দাতা সংস্থা আইসিডিডিআরবিকে প্রদান করা হয় এবং সে সময় কার্যক্রম চলমান ছিল। পরবর্তীতে কিছু কার্যক্রম বন্ধ হয়ে গেলে জায়গার কিছু অংশ বেদখল হয়ে যায়। এই পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন উচ্ছেদ মামলা রুজু করে এবং আমাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। এলাকাবাসী এবং দাতা পরিবারের সদস্যরা সার্বিক সহযোগিতা করছেন। উচ্ছেদ কার্যক্রম সম্পন্ন করে আমরা আইসিডিডিআরবির হাতে স্থানটি বুঝিয়ে দেব।

এ সময় আইসিডিডিআরবির মতলব শাখার সিনিয়র ফাইন্যান্স কর্মকর্তা মো. নুরুল ইসলাম, উপজেলা প্রশাসনের কর্মকর্তারা, মতলব উত্তর থানা পুলিশ, আইসিডিডিআরবির কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উচ্ছেদ শেষে জমিটিকে আইসিডিডিআরবির নিয়ন্ত্রণে ফিরিয়ে দেওয়া হয়। স্থানীয়রা জানান, দীর্ঘদিনের দখলদারিত্বের অবসান হওয়ায় এলাকার সৌন্দর্য ও সেবামূলক কার্যক্রম চালু রাখতে সুবিধা হবে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝