Dhaka, Monday | 2 February 2026
         
English Edition
   
Epaper | Monday | 2 February 2026 | English
বাংলাদেশ ইস্যুতে এবার মহাবিপদে ভারত!
শুরু হলো ভাষার মাস
ফের বাড়ল স্বর্ণের দাম
ঢাকার আবহাওয়া আজ যেমন থাকবে
শিরোনাম:

শেরপুরে নিখোঁজের ২৯ দিন পর অর্ধগলিত মরদেহ উদ্ধার

প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ২:৫১ পিএম  (ভিজিটর : ৩৯৫)

শেরপুর সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের ভাটিয়াপাড়া গ্রামের একটি ধানক্ষেত থেকে নিখোঁজের ২৯ দিন পর আব্দুল হালিম (৪০) এর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে স্থানীয় শুক্কুর আলীর ধানক্ষেতে মরদেহটি দেখতে পেয়ে গ্রামবাসী পুলিশকে খবর দেয়। নিহত আব্দুল হালিম একই এলাকার আজিজুল হকের ছেলে।

নিহতের স্বজনরা জানান, নিখোঁজ হওয়ার পর আব্দুল হালিমের ছোট ভাই শামীম মিয়া শেরপুর সদর থানায় গত ১৬ অক্টোবর একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর শুক্রবার দুপুরে ধানক্ষেতে মরদেহ পাওয়া যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। শনিবার সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে শেরপুর সদর থানার ওসি জুবায়দুল আলম বলেন, “ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা—তা ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝