Dhaka, Tuesday | 21 April 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 21 April 2026 | English
বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ নারী প্রার্থীর নাম ঘোষণা
হামের টিকাদান কর্মসূচি উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
কাল থেকে শুরু এসএসসি পরীক্ষা, যেসব নির্দেশনা মানতে হবে পরীক্ষার্থীদের
শিরোনাম:

নাগেশ্বরীতে নতুন ইউএনও মুহ. শাহনুর জামানের যোগদান

প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ৮:৫১ পিএম  (ভিজিটর : ২২৩)

কুড়িগ্রামের নাগেশ্বরীতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন  মুহ. শাহনুর জামান।

সোমবার  (১০ নভেম্বর) সকাল ১০ টার দিকে বিদায়ী ইউএনও সিব্বির আহমেদের কাছ থেকে নতুন কর্মস্থলের দায়িত্বভার গ্রহণ করেন তিনি। নবাগত ইউএনও মুহ. শাহনুর জামান এর আগে জাতীয় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ঢাকায় উপ-পরিচালক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন। নতুন ইউএনও ৩৫ তম বিসিএস ক্যাডার বলে যানা যায়।

ইউএনও হিসেবে নাগেশ্বরীতে যোগদানের পরে পরিচিত পর্বে নবাগত ইউএনও মুহ. শাহনুর জামান বলেন, নাগেশ্বরী উপজেলাবাসীর জীবনমান উন্নয়ন এবং চরাঞ্চলের  মানুষের উন্নয়নের কাজ করার পাশাপাশি তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে জনগণের দোরগোড়ায় সরকারি-বেসরকারি সেবা দ্রুত পৌঁছে দেওয়ার ক্ষেত্রে উপজেলা প্রশাসন অগ্রণী ভূমিকা পালন করবে।

নাগেশ্বরীবাসীর সহযোগিতা নিয়ে একটি সুষ্ঠু, সুন্দর, সন্ত্রাসমুক্ত ও উন্নয়নমুখী আলোকিত উপজেলা গড়ার লক্ষ্য কাজ করবেন তি‌নি। তবে নবাগত ইউএনও মুহ. শাহনুর    জামান নাগেশ্বরী উপজেলার সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা চেয়েছেন।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝