Dhaka, Wednesday | 18 February 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 18 February 2026 | English
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিশ্বনেতাদের সৌজন্য সাক্ষাৎ
সৌদি আরবে রমজানের চাঁদ দেখা গেছে
মন্ত্রী-প্রতিমন্ত্রী মর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন ১০ জন
শপথ নিলেন মন্ত্রিপরিষদের ২৫ মন্ত্রী
শিরোনাম:

প্রতিদিন নতুন ভালোবাসা

প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ৪:২৩ পিএম  (ভিজিটর : ৯৬)

কেন এত ভালো লাগে,

তোমাকে ‘ভালোবাসি’ বলতে!

মনে হয় যেন আমার প্রতিটি শব্দ আর শব্দার্থ -

বার বার করে তোমাকে ভালবাসে!

কেন এত মন জ্বলে,

তোমায় ভাবতে ভাবতে?

নক্ষত্রভরা রাতও হঠাৎ শূন্য লাগে,

যদি তুমি পাশে না থাকো!

আমার হৃদয় খুঁজে পাইনা,

বার বার চলে যায় তোমার কাছে!

প্রশ্ন রইলো আজ-

তোমার হৃদয় কেন বার বার

চুম্বকের মতো আমার হৃদয় নিয়ে যায়?

তুমি কি জানো—

তোমার একটুখানি হাসি

প্রতিটি প্রভাতে সূর্যের মতো!

আর তোমার চলে যাওয়া,

প্রতিটি নিশিরাতের মতো!

তুমি আছো বলেই,

ভালোবাসা অনন্ত কবিতা হয়ে

বেঁচে আছে!

হয়তো হাজার বছর পার হবে,

সময়ের নদী ভেঙে যাবে তীর,

তবুও বিশ্বাস করো—

প্রতিদিন, প্রতিক্ষণ, প্রতিটি মুহূর্তে

আমি তোমাকে নতুন করে ভালোবাসবো,

চিরকাল এবং অনন্তকাল।

এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝