Dhaka, Thursday | 23 July 2026
         
English Edition
   
Epaper | Thursday | 23 July 2026 | English
শিরোনাম:

নালিতাবাড়ীতে মসজিদে নেশাগ্রস্তদের হামলা ও ভাংচুর

প্রকাশ: রবিবার, ২ নভেম্বর, ২০২৫, ৩:২৪ পিএম  (ভিজিটর : ১৯১)

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় একটি মসজিদে হামলা, ভাংচুর ও ইমামসহ মুসল্লিদের ওপর হামলার অভিযোগ উঠেছে একদল নেশাগ্রস্ত ব্যক্তির বিরুদ্ধে।

শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার উত্তর বাতকুচি ফরেস্ট অফিস সংলগ্ন বাইতুল নূর জামে মসজিদে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আশরাফ আলী বাদী হয়ে নালিতাবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগে জানা যায়, গতকাল শনিবার সন্ধ্যায় বাতকুচি গ্রামের ফরহাদ মিয়া, রুবেল মিয়া ও ফারুক মিয়া নামের তিনজন নেশাগ্রস্ত অবস্থায় মসজিদে প্রবেশ করে ইমাম শফিকুল ইসলামের উদ্দেশ্যে বলেন, “আজ থেকে এই মসজিদে আর আযান দেওয়া যাবে না, আমার অনুমতি ছাড়া আযান হবে না।”

ইমাম প্রতিবাদ করলে তারা তাকে ভয়ভীতি প্রদর্শন করে। আত্মরক্ষার্থে ইমাম পালিয়ে গেলে তারা মসজিদের ভেতরে ঢুকে মাইক সেট, বৈদ্যুতিক বোর্ড, টিনের বেড়া ও অন্যান্য জিনিসপত্র ভাংচুর করে।

এসময় হাবিবুর রহমান ও কাজল মিয়া নামে দুই মুসল্লি হামলাকারীদের বাধা দিতে গেলে তাদেরও মারধর করে নেশাগ্রস্তরা। পরে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মসজিদের সভাপতি আশরাফ আলী বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করি এবং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।”

এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝