Dhaka, Tuesday | 16 June 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 16 June 2026 | English
ঢাকাসহ ১৫ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস
বেনজীরকে বাংলাদেশে ফেরত নেওয়ার আহ্বান আমিরাতের
দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ
হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
শিরোনাম:

ঘিওরে গৃহবধুর গলাকাটা মরদেহ উদ্ধার

প্রকাশ: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:০৫ পিএম  (ভিজিটর : ৩৪৮)
ঘিওর থানা, মানিকগঞ্জ। ছবি: প্রতিনিধি

ঘিওর থানা, মানিকগঞ্জ। ছবি: প্রতিনিধি

মানিকগঞ্জের ঘিওর উপজেলার ঠাকুরকান্দী গ্রামের নিজ বাড়ি থেকে সুমাইয়া আক্তার (৪০) নামের এক গৃহবধুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) দিবাগত রাত পৌনে ১২টার দিকে ঘিওর থানা পুলিশ ওই গৃহবধুর মরদেহ উদ্ধার করে। নিহত গৃহবধু ঘিওরের ঠাকুরকান্দি গ্রামের মোস্তাক আহমেদের স্ত্রী।

ঘিওর থানার ওসি মুহাম্মদ রফিকুল ইসলাম জানান, প্রাথমিকমিকভাবে ধারণা করা হচ্ছে রাত আট-নয়টার দিকে গৃহবধু সুমাইয়া আক্তারকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় প্রতিবেশী আলী হাসান খন্দকারের ছেলে বাপ্পি খন্দকার (১৮) ও নিহতের স্বামী মোস্তাক আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। আজ বুধবার সকালে মরদেহ ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত  ও আইনগত ব্যবস্থা চলছে।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝