Dhaka, Monday | 7 September 2026
         
English Edition
   
Epaper | Monday | 7 September 2026 | English
শিরোনাম:

আজমিরীগঞ্জে চোলাইমদসহ আটক ২

প্রকাশ: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ১১:৪২ এএম  (ভিজিটর : ১১৬)

হবিগঞ্জের আজমিরীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ২০০ লিটার চোলাইমদ এবং মদ তৈরির উপকরণ (ওয়াশ)সহ দুইজনকে আটক করা হয়েছে।


শনিবার (১১ অক্টোবর) দিবাগত মধ্যরাতে বানিয়াচং ক্যাম্পের মেজর মাহির আসহাব মাহিনের নেতৃত্বে আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের সাহানগর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, সাহানগর গ্রামের মৃত মঙ্গল রবিদাসের পুত্র সুনীল রবিদাস (৪৫), একই গ্রামের মৃত রামরতন রবিদাসের পুত্র সুনীল রবিদাস (৫৫)।


এসময় অভিযানের বিষয়টি টের পেয়ে আবু রবিদাস (৫০) এবং বিদু রবিদাস (৩৫) নামে আরো দুইজন পালিয়ে যায়। আটকের পর তাদের আজমিরীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।


অভিযান সূত্রে জানাগেছে, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় চোলাইমদ উৎপাদন ও বিক্রী করে আসছিলো৷ এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত মধ্যরাতে সেনাবাহিনীর একটি দল সাহানগর গ্রামে অভিযান চালিয়ে চোলাই মদসহ তাদের আটক করে।


আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শফিকুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলা দায়েরের পর তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।


এফপি/অআ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝