Dhaka, Thursday | 13 August 2026
         
English Edition
   
Epaper | Thursday | 13 August 2026 | English
শিরোনাম:

বৃষ্টির দিনে পায়ের যত্ন

প্রকাশ: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ৩:৫৪ পিএম  (ভিজিটর : ১৩০)

বর্ষার দিনে অসুখবিসুখের মাত্রা বৃদ্ধি পায়, সেইসঙ্গে বৃষ্টিতে ভিজে ক্ষতিগ্রস্ত হয় পা। কাদামাখা রাস্তায় হেঁটে অনেকটা নাজুক হয়ে ওঠে পায়ের ত্বক ও নখ। এসময় তাই পায়ের একটু বাড়তি যত্ন প্রয়োজন।


রূপবিশেষজ্ঞরা বলছেন, পায়ের চামড়া শরীরের অন্য অংশের চেয়ে বেশি পুরু। তাই এর যত্নও বেশিও প্রয়োজন। নিয়মিত কিছু কাজ করলেই পায়ের সৌন্দর্য অটুট থাকে বলে মনে করেন ত্বক বিশেষজ্ঞরা।


পায়ের নখ সব সময় ছোট রাখতে হবে।


একটি পাত্রে এক মগ কুসুম গরম পানি নিয়ে তাতে ১ চামচ গোলাপ জল, লেবুর রস ও নারকেল তেল ভালো করে মিশিয়ে নিন। ফুলের পাপড়ি থাকলে পানিতে দিয়ে দিন। এবার সে পাত্রে পা ডুবিয়ে রাখুন। একটি পরিষ্কার টুথব্রাশ দিয়ে পায়ের নখ শ্যাম্পু পানিতে ঘষুনপায়ে মৃত কোষ থাকলে তা ব্রাশ দিয়ে ঘষে ফেলে দিন


এবার পরিষ্কার তোয়ালে দিয়ে পা মুছে নিন। প্রাকৃতিকভাবে পায়ের যত্ন নিতে ব্যবহার করতে পারেন অ্যালোভেরা সমৃদ্ধ নারিকেল তেল ও অলিভ ওয়েল।


রাতে ঘুমাতে যাওয়ার আগে পায়ে এ দুই ধরনের তেল পায়ে কয়েক মিনিট মালিশ করুন। সারা রাত রেখে সকালে ঘুম থেকে উঠেই পার্থক্য টের পাবেন।


এসব ধাপ নিয়মিত মেনে চললে আপনি সহজেই পেতে পারেন সুন্দর তুলতুলে নরম পা। এমন যত্নে পায়ের বিভিন্ন সমস্যারও সমাধান হতে পারে। যেমন পায়ের গোড়ালি ফাটা, পায়ে দুর্গদ্ধ, ব্যাকটেরিয়া সংক্রমণ, পা শুষ্ক হয়ে যাওয়া ইত্যাদি। তাই আজ থেকেই পায়ের যত্ন নিন, সুস্থ থাকুন।


এফপি/অআ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝